বাংলায় কত দফায় ভোট? কী জানালেন জ্ঞানেশ কুমার? - 24 Ghanta Bangla News
Home

বাংলায় কত দফায় ভোট? কী জানালেন জ্ঞানেশ কুমার?

Spread the love

কলকাতা: একুশের নির্বাচনের পরিস্থিতি যেন না ফেরে বাংলায়। সেটাই বারবার স্পষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। ছাব্বিশের নির্বাচন হিংসা ও চাপমুক্ত করতে হবে। আর সেক্ষেত্রে সমস্ত রাজনৈতিক দল ও ভোটারদের কাছে আর্জি জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। বাংলায় দু’দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সাংবাদিকদের মুখোমুখি হন জ্ঞানেশ। সেখানে ভোটের দফা নিয়ে প্রশ্ন ওঠে। সোমবারই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে CEC। সেখানে বাম-বিজেপির মত প্রায় মিলে যায়। এক কিংবা দু’দফায় ভোট চায় বিরোধী রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে CEC স্পষ্ট করে দেন, “কত দফায় ভোট, সে বিষয়ে রাজনৈতিক দল পরামর্শ দিয়েছে। কত দফায় ভোট হবে, সে বিষয়ে দিল্লি ফিরে নিশ্চিত করা হবে। বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা করে ভোটের দফা ঠিক হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *