West Bengal News Live: শহরে কমিশনের ফুল বেঞ্চ, একে একে ঢুকছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা

কলকাতা: গত শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে চলছে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এসআইআর ধরনা। আজ চতুর্থ দিনে নজর থাকবে সেই দিকেও। একদিকে যখন বাংলার ভোটার তালিকার নিবিড়ৃ পরিমার্জন নিয়ে সরব হয়েছেন তিনি। সেই আবহেই শহরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ ফুল বেঞ্চের বৈঠক। রবিবার রাতে জ্ঞানেশের নেতৃত্বে কলকাতায় এসেছেন ১২ জন আধিকারিক। সকাল ১০টায় বৈঠক।
রাজ্য রাজনীতি চরমে। জাতীয় রাজনীতিতে নজর সংসদে। সোমবার থেকে শুরু হচ্ছে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। প্রথম দিনেই লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারেন বিরোধীরা। সব মিলিয়ে কলকাতা থেকে দিল্লি — নজর রয়েছে সব পক্ষের দিকে।