অর্জুনকে ভুলে মলাইকার মনে কি ফের নতুন কেউ! হর্ষ না সৌরভ, কার প্রেমে মজেছেন অভিনেত্রী? - 24 Ghanta Bangla News
Home

অর্জুনকে ভুলে মলাইকার মনে কি ফের নতুন কেউ! হর্ষ না সৌরভ, কার প্রেমে মজেছেন অভিনেত্রী?

Spread the love

অর্জুনকে ভুলে মলাইকার মনে কি ফের নতুন কেউ! হর্ষ না সৌরভ, কার প্রেমে মজেছেন অভিনেত্রী?

গত কয়েক মাস ধরে গুঞ্জন ছিল, বয়সে ছোট হিরে ব্যবসায়ী হর্ষ মেহতার প্রেমে মজেছেন মলাইকা অরোরা। কিন্তু সেই জল্পনার রেশ কাটতে না কাটতেই এবার সামনে এল এক নতুন নাম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে মলাইকাকে এক রহস্যময় পুরুষের সঙ্গে নাইট ক্লাবে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় নাচতে দেখা গিয়েছে। আর সেই ভিডিও ঘিরেই এখন তোলপাড় নেটপাড়া।

ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, আয়নার সামনে দাঁড়িয়ে মলাইকা এবং এক যুবক নাচছেন। শুধু তাই নয়, যুবকটি পিছন থেকে মলাইকাকে জড়িয়ে ধরে রয়েছেন। নেটিজেনদের দাবি, এই যুবক আর কেউ নন, রিয়্যালিটি শো ‘স্প্লিটসভিল’ খ্যাত অভিনেতা সৌরভ বেদী। ২৭-২৮ বছর বয়সি সৌরভকে এর আগে ‘চাঁদ জলনে লগা’র মতো ধারাবাহিকেও দেখা গিয়েছে। তাঁদের এই রসায়ন দেখে অনুরাগীদের বড় অংশই নিশ্চিত যে, মলাইকার জীবনে আপাতত সৌরভেরই আনাগোনা। সৌরভের সঙ্গে ভিডিও আসার মাত্র কয়েকদিন আগেই মলাইকার একটি ছবি ভাইরাল হয়েছিল ইতালির বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে। সেখানে এক যুবকের বাহুলগ্না হয়ে পোজ দিয়েছিলেন তিনি। দাবি করা হয়েছিল, ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইনস ডে-তে হর্ষ মেহতার সঙ্গে রোমে ছুটি কাটিয়েছেন মলাইকা। ৩৩ বছর বয়সি হর্ষ বেলজিয়ামের এক প্রতিষ্ঠিত হিরে ব্যবসায়ী। সেই ছবির পর সবাই যখন হর্ষ আর মলাইকার চার হাত এক হওয়ার স্বপ্ন দেখছিলেন, তখনই সৌরভের প্রবেশ পুরো অংকটাই বদলে দিল।

সৌরভ না কি হর্ষ— মলাইকার হৃদয়ের চাবিকাঠি এখন কার কাছে, তা নিয়ে মলাইকা নিজে মুখে কিছুই বলেননি। সৌরভ বেদীর পক্ষ থেকেও এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে বলি-পাড়ার অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে, ৫০ পেরোনো মলাইকা এখন নিজের জীবনকে নতুন করে গুছিয়ে নিতে চাইছেন। সেই যাত্রায় তাঁর সঙ্গী হিসেবে কে স্থায়ী হন, তা সময়ই বলবে।আপাতত হর্ষ ও সৌরভকে ঘিরে তৈরি হওয়া এই ত্রিমুখী জল্পনা মলাইকা অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *