INDvsNZ : ভুবনজয়ী, আহমেদাবাদে অভিশাপ কাটাল ভারত ! - 24 Ghanta Bangla News
Home

INDvsNZ : ভুবনজয়ী, আহমেদাবাদে অভিশাপ কাটাল ভারত !

Spread the love

INDvsNZ : ভুবনজয়ী, আহমেদাবাদে অভিশাপ কাটাল ভারত !

কলকাতা : ম্যাচ দেখতে দেখতে বার বার মনে পড়ে যাচ্ছিল আড়াই বছর আগের আহমেদাবাদ। সেই অভিশপ্ত ১৯শে নভেম্বর রাতেও বিজিতদের মেডেল নিতে যাচ্ছিলেন সূর্যকুমার যাদব। গোটা দেশের অবস্থা যেন বিয়েবাড়ির মঞ্চে শ্রাদ্ধের ভোজ খাওয়ার মতো। কেউ সেদিন ভাবেইনি ভারত হারতে পারে। খুব স্বাভাবিক, টানা ১০ ম্যাচ অপরাজিত, শামির দুরন্ত ফর্ম, কিং কোহলির একের পর এক শতরান, শুরু থেকেই ফেভারিটের তালিকায় ছিল ভারত। সেদিন সব মাটি করে দিয়েছিলেন কোনও এক ট্র্যাভিস হেড। তাঁর ব্যাটেই বিশ্বকাপ স্বপ্ন আছাড় খেয়েছিল ভারতের। কাট টু, ৮ মার্চ ২০২৬ – টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের অনন্য রেকর্ড গড়ল ভারত। যে আহমেদাবাদ স্টেডিয়াম নিয়ে এত কথা হয়েছিল, এত ‘অপয়া’ তকমা দেওয়া হয়েছিল, সেই স্টেডিয়ামেই অভিশাপ মুক্তি ঘটাল ভারত। ফাইনালে ভারত ওঠা ইস্তক এই মাঠ নিয়ে চূড়ান্ত ট্রোলিং হয়েছে বিসিসিআইকে নিয়ে। ভারত নিউজিল্যান্ডকে কোনওদিন টি টোয়েন্টি বিশ্বকাপে হারাতে পারেনি, কোনও রবিবারে ভারত ফাইনাল জেতেনি, আহমেদাবাদে ভারত জেতে না – চর্চা প্রচুর ছিল। আজকে ভারতীয় দল রিল আর রিয়েলের পার্থক্য যেন চোখে আঙ্গুল দিয়ে দেখাল।

বিস্তারিত আসছে…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *