Abhishek Banerjee: আর ‘খেলা হবে’ না! শাহকে তুলোধনা করে ‘খেলা শেষের’ বার্তা অভিষেকের - 24 Ghanta Bangla News
Home

Abhishek Banerjee: আর ‘খেলা হবে’ না! শাহকে তুলোধনা করে ‘খেলা শেষের’ বার্তা অভিষেকের

Spread the love

Abhishek Banerjee: আর ‘খেলা হবে’ না! শাহকে তুলোধনা করে ‘খেলা শেষের’ বার্তা অভিষেকের

কলকাতা: যে মথুরাপুরে সভা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সেখানেই সভা করে রেকর্ড গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একুশের বিধানসভা নির্বাচন শুরু হয়েছিল ‘খেলা হবে’ দিয়ে। এবার সেই খেলাই যে শেষের পালা, রবিবার তা মনে করিয়ে দিলেন তিনি। বাংলার ভোটের আগে ‘আত্মবিশ্বাসী’ তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড।

এদিন নিজের এক্স হ্যান্ডেলে শাহকে আক্রমণ করে অভিষেক লিখলেন, “অবাক হওয়ার কিছু নেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় দর্শকের থেকে খালি চেয়ারের সংখ্যা বেশি ছিল।” রবিবার নিজের সভা থেকেও সেই শূন্যতার কথা মনে করিয়েছেন অভিষেক। সাংবাদিকদের ক্যামেরা ঘুরিয়ে ‘ফারাক’ দেখানোর কথা বলেন তিনি। তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ডের কথায়, “তাঁর (অমিত শাহ) বক্তব্য আমি শুনেছি। ৩০ মিনিট মতো বক্তব্য রেখেছিলেন। আমি অত্যন্ত কৌতূহলী হয়ে দেখছিলাম। কারণ, মাঠের যা পরিস্থিতি ছিল!”

অভিষেকের সংযোজন, “বিজেপির পরিবর্তন যাত্রায় যা ভিড় হচ্ছে, তার থেকে জেসিবি দিয়ে যেখানে মাটি কাটা হয়, সেখানে বেশি লোক জড়ো হবে। এর চেয়ে চায়ের দোকানে লোক বেশি হয়।” এদিন নিজের এক্স হ্যান্ডেলেও সেই প্রসঙ্গ তুলে ধরেন তিনি। অভিষেকের মতে, পরিবর্তন যাত্রা জনমন টানার আগেই বিসর্জন যাত্রায় পরিণত হয়েছে। আর সবশেষে আর ‘খেলা হবে’ লিখলেন না তিনি। বরং লিখলেন ‘খেলা শেষ’। অর্থাৎ কৌশল বদলাচ্ছে তৃণমূল।

প্রসঙ্গত রাষ্ট্রপতিকে ‘অপমানের’ অভিযোগ প্রসঙ্গেও রবিবার মুখ খোলেন অভিষেক। মথুরাপুরের সভা থেকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তিনি। বলেন, “প্রধানমন্ত্রী বসে। রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি!” শুধু মুখে দাবি নয়, একটি ছবিও তুলে ধরেন তিনি। সঙ্গে বলেন, “এটা পিআইবি-র পোস্ট করা ছবি। আমার নয়। রাষ্ট্রপতিকে অপমান কে করছেন? দেশের অপমান কে করছেন? দেখুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *