Tv9 Bangla Brands of Bengal: বাংলার বিকাশে বাড়াতে হবে 'ঝুঁকি নেওয়ার প্রবণতা', নতুন নেতৃত্বের দিশা দেখালেন আদিত্য গোষ্ঠীর চেয়ারম্যান - Bengali News | Bengal Must Take More Risks for Growth,” Says Aditya Group Chairman Anirban Aditya at TV9 Bangla’s Brands of Bengal Event - 24 Ghanta Bangla News
Home

Tv9 Bangla Brands of Bengal: বাংলার বিকাশে বাড়াতে হবে ‘ঝুঁকি নেওয়ার প্রবণতা’, নতুন নেতৃত্বের দিশা দেখালেন আদিত্য গোষ্ঠীর চেয়ারম্যান – Bengali News | Bengal Must Take More Risks for Growth,” Says Aditya Group Chairman Anirban Aditya at TV9 Bangla’s Brands of Bengal Event

Spread the love

আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য

কলকাতা: সুখ-স্মৃতি নিয়েই বেঁচে থাকলে চলবে না, বাংলার বিকাশে আরও ঝুঁকি নেওয়ার প্রবণতা বাড়াতেই হবে। টিভি৯ বাংলা আয়োজিত ‘ব্র্য়ান্ডস অব বেঙ্গল’ অনুষ্ঠানে এসে এমনটাই বললেন আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ আদিত্য। আদিত্য গোষ্ঠী আজকের নয়, বাংলার প্রতিটি বদলের সঙ্গে তাঁদের যোগ রয়েছে। সেই আদিত্য গ্রুপকেই ‘Excellence in Eastern India Impact Leadership’ ক্যাটাগরিতে ‘সেরার সেরা’ হিসাবে চিহ্নিত করেছে টিভি৯ বাংলা। তাদের হাতে তুলে দিয়েছে বিশেষ পুরস্কার।

এদিন সেই পুরস্কার হাতে তুলে সংস্থার চেয়ারম্যান অনিবার্ণ আদিত্য বলেন, “টিভি৯ বাংলাকে অনেক ধন্যবাদ। এই রকম অ্যাওয়ার্ড পেতে তো ভালোই লাগে। আর অ্যাওয়ার্ড পাওয়ার অর্থ আরও বেশি কাজ করতে হবে। আরও এগিয়ে যেতে হবে।” শুধু তা-ই নয়, ব্য়বসায়িক আধুনিকীকরণ নিয়ে চেয়ারম্যানের আরও দাবি, “করোনা পরবর্তী পরিসরে আমরা এডুকেশন সেক্টরে এসেছি। এছাড়াও স্পোর্টস ও ডিজিটাল ব্যবসাতেও প্রবেশ করেছি। ঐতিহ্যবাহী ব্যবসায়িক ভাবনার সঙ্গে ডিজিটাল ব্যবসাকে জুড়ে দিয়েছি। এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও কাজ চলছে।”

Aditya Group

উল্লেখ্য, ১৯৯৪ সালে ভাস্কর আদিত্যর হাত ধরে এই গ্রুপের উত্থান। বর্তমানে উন্নতমানের শিক্ষা মানেই আদিত্য গোষ্ঠী। সিবিএসই অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুলগুলোর মধ্যে আদিত্য গ্রুপের স্কুল অত্যন্ত জনপ্রিয়। অত্যাধুনিক পঠন-পাঠন পদ্ধতির পাশাপাশি পড়ুয়াদের মধ্যে মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শিক্ষকদের সঙ্গে সহজ সম্পর্ক তৈরির উপরে জোর দেওয়া হয় এই শিক্ষা প্রতিষ্ঠানে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজে শ্রেষ্ঠত্বের দাবিদার আদিত্য গ্রুপ অফ স্কুলস।

Aditya Group (2)

তবে সময়ের সঙ্গে প্রতিটি ব্যবসাতে আসে বদল। বর্তমানে অনির্বাণ আদিত্য এবং অঙ্কিত আদিত্যর পরিচালনায় এই গোষ্ঠী নির্মাণ, হসপিটালিটি, স্বাস্থ্য পরিষেবা থেকে গণমাধ্যমের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করে চলেছে। দায়িত্বশীল উদ্যোগ, উদ্ভাবন এবং সামাজিক অগ্রগতির প্রতি দায়বদ্ধতা আদিত্য গ্রুপের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *