CPM: রাতভর ধরনায় সিপিএম, মনোজ দেখা পেতে গোটা রাত জেগে মীনাক্ষীরা – Bengali News | CPM shwoing protest over SIR
রাতভর অবস্থান বিক্ষোভ বামেদের। নির্বাচন কমিশনের অফিসের সামনে ধরনা চলছে তাদের। রয়েছেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, ‘ক্যাপ্টেন’ মীনাক্ষী মুখোপাধ্যায়রা। একদিন কাটলেও এখনও সিইও দফতরের বাইরে ধরনা চালিয়ে যাচ্ছেন তাঁরা। যতক্ষণ না মনোজ আগরওয়ালের দেখা পাবেন, ততক্ষণ এই জায়গা থেকে উঠবেন না বলে স্পষ্ট জানিয়েছেন তারা।
বুধবারই টি বোর্ডের সামনে থেকে বামেদের মিছিলে হাঁটেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে না বলে তাঁরা দাবি জানান। সিইও দফতরের এসে সিইও মনোজ আগরওয়ালের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়ার কথা জানান সেলিমরা। তবে সিইও দেখা করেননি। অধস্তন অফিসারের কাছে স্মারকলিপি জমা দিতে বলেন। কিন্তু সেই স্মারকলিপি সিইও-কেই দেবেন। এরপরই সিদ্ধান্ত নেয় বাম নেতা কর্মীরা রাস্তায় থাকবেন। গতকাল সারা-রাত ধরে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যান তাঁরা।