ICDS Food: অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে ফের টিকটিকি, অসুস্থ ১৫ শিশু! রাঁধুনিদের অপসারণের দাবি তুমুল বিক্ষোভ - Bengali News | Lizard in ICDS food in Raidighi! 15 children fall ill, tension high - 24 Ghanta Bangla News
Home

ICDS Food: অঙ্গনওয়ারি কেন্দ্রের খাবারে ফের টিকটিকি, অসুস্থ ১৫ শিশু! রাঁধুনিদের অপসারণের দাবি তুমুল বিক্ষোভ – Bengali News | Lizard in ICDS food in Raidighi! 15 children fall ill, tension high

Spread the love

ব্যাপক চাঞ্চল্য এলাকায় Image Credit: TV 9 Bangla

রায়দিঘি: ফের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে বিষক্রিয়ার অভিযোগ। এবার দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘির নগেন্দ্রপুর উত্তরপাড়া আইসিডিএস সেন্টারে রান্না করা খাবারে মিলল মরা টিকটিকি। তাতেই তুঙ্গে উত্তেজনা। খাবার খেয়ে অসুস্থ অন্তত ১৫ শিশু। সকলেই ভর্তি রায়দিঘি গ্রামীণ হাসপাতালে।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে ওই আইসিডিএস সেন্টারে শিশুদের দুপুরের খাবার দেওয়া হচ্ছিল। অভিযোগ, তখনই এক শিশুর থালায় মরা টিকটিকি দেখতে পাওয়া যায়। যদিও ততক্ষণে বেশ কিছু বাচ্চা ওই খাবার খেয়ে ফেলেছে। আর তার কিছুক্ষণের মধ্যেই বেশ কিছু শিশুর পেটে যন্ত্রণা শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় বমি। খবর চাউর হতেই অভিভাবকরাও আতঙ্কিত হয়ে পড়ে। ততক্ষণে এক এক করে ভর্তির সংখ্যা বাড়তে শুরু করেছে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। 

খবর পেয়েই দ্রুত হাসপাতালে পৌঁছান রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। তিনি আবার নিজেো চিকিৎসক। দ্রুত শিশুদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুরু করে দেন। চিকিৎসার তদারকিও করেন। বিধায়কের নির্দেশেই বিএমওএইচ এবং মেডিক্যাল অফিসারদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি এলাকায় পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। আর কেউ অসুস্থ হচ্ছে কিনা সেদিকেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। প্রস্তুত রাখা হচ্ছে দু’টি অ্যাম্বুল্যান্স। 

রান্না করা খাবারে কীভাবে টিকটিকি এল, তা নিয়ে ব্লক প্রশাসনকে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে আইসিডিএস কেন্দ্রের রাঁধুনির অপসারণের দাবি তুলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাঁদের অভিযোগ, রাঁধুনিদের গাফিলতির কারণেই আজ বাচ্চাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থদের আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *