Rajnath Singh: আমতায় পরিবর্তন যাত্রা থেকে কী বললেন রাজনাথ সিং? – Bengali News | What did Rajnath Singh say from Parivartan Yatra in Amta?
বাংলায় এসেই তৃণমূলের বিরুদ্ধে খড়গহস্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। দাগলেন তোপের পর তোপ। তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে বললেন, “বাংলার মাটি থেকেই পরিবর্তনের ডাক এসেছে। এবার আর এদিক ওদিক হলে হবে না। আর টিএমসির অত্যাচার চলবে না।” এই সভাতেই ছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। মমতার তুলোধনা করেন তিনিও। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা দিতেই পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ মানুষকে নিয়ে দিল্লি যেতে পারেন, কালো কোর্ট পরে সুপ্রিম কোর্টে গিয়ে দুর্বল নাটক তৈরি করতে পারেন কিন্তু তারপরেও তৃণমূল হারবে।”