Abhishek Banerjee: ঘুরপথে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা বিজেপির: অভিষেক – Bengali News | BJP is trying to impose President’s rule in Bengal in a roundabout way: Abhishek
কবে ভোট এই বাংলায়? বৈঠকে কমিশন। কিন্তু আর তার আগেই চরমে সংঘাত। আগে বিচারাধীন সবার নামের নিষ্পত্তি হোক, দাবি তৃণমূলের। চূড়ান্ত তালিকা বেরিয়ে গিয়েছে। কমিশন যে কোনওদিন নির্বাচন ঘোষণা করতেই পারে। বিজেপি সবরকম পরিস্থিতির জন্য তৈরি, বললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মানুষের কাছে বারবার প্রত্যাখ্যাত হয়ে ঘুরপথে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির চেষ্টা বিজেপির, পাল্টা এ ভাষাতেই আক্রমণ করলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি ৭ মে-র মধ্যে সরকার গঠিত না হলে স্বাভাবিকভাবে রাষ্ট্রপতি শাসন তো জারি হবেই, পাল্টা বলছেন শুভেন্দু।