ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক – Bengali News | What will happen at the Centre if BJP falls below 50 in 26th? Abhishek Banerjee said
কলকাতা: দোরগোড়ায় বিধানসভা ভোট। ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের নজরে তফসিলি জাতি উপজাতি অধ্যুষিত বিধানসভা কেন্দ্রগুলি। এই আবহে সোমবার তপসিলির সংলাপ কর্মসূচি নিয়ে দলের সংগঠকদের সঙ্গে নজরুল মঞ্চে বৈঠক করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপিশাসিত রাজ্যগুলিতে তফসিলি সম্প্রদায়ের মানুষের উপর হামলা নিয়ে সরব হলেন তিনি। একইসঙ্গে বিজেপির পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ করলেন। ছাব্বিশের নির্বাচনে বাংলায় বিজেপির আসন সংখ্যা ৫০-র নিচে নামাতে পারলে ২০২৯ সালের আগেই কেন্দ্রে সরকার বদল হবে বলেও দাবি করলেন।