INDvsWI : 'ধুরন্ধর' ইডেনে নামার আগে সতর্ক ভারতের সহকারী কোচ - Bengali News | Ryan ten doushate is tensed about west indies batting power - 24 Ghanta Bangla News
Home

INDvsWI : ‘ধুরন্ধর’ ইডেনে নামার আগে সতর্ক ভারতের সহকারী কোচ – Bengali News | Ryan ten doushate is tensed about west indies batting power

Spread the love

কলকাতা : দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় হারের পর অবশেষে জিম্বাবোয়ের বিরুদ্ধে জিতেছে দল। ৭২ রানে আসা জয় অনেক মনোবল বাড়িয়েছে দলের। রান রেট নিয়ে চিন্তাও নেই আর ভারতীয় শিবিরের মাথায়। আগামীকাল, রবিবার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে চলেছে ভারত। এই ম্যাচে জয় অবশ্যম্ভাবী। হারলেই বিদায়। তার আগেই সাংবাদিক সম্মেলনে আত্মবিশ্বাসী ভারতের সহকারী কোচ রায়ান টেন ডোশখাতে।

ওয়েস্ট ইন্ডিজ দলকে রীতিমতো সমীহ করে তিনি বললেন,”ওয়েস্ট ইন্ডিজ ভালো দল এটা আমাদের কাছে কোয়ার্টার ফাইনাল। প্রতিপক্ষ দলে অনেক ভালো প্লেয়ার আছে।” চেন্নাই ম্যাচে সুযোগ পেয়েছিলেন সঞ্জু স্যামসন। রানে ফিরেছিলেন অভিষেক শর্মা। ‘দুর্বল’ জিম্বাবোয়ের বিরুদ্ধে রানের পাহাড় খাড়া করেছিল ভারত। এই উন্নতির কারণ কী ? রায়ানের মত,”চেন্নাইয়ে কম্বিনেশন বদল হয়েছে। সঞ্জু ভালো নক করেছে। দল ভালো ভাবে প্রস্তুতি নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের পর আমরা অনেক গুলো জায়গায় উন্নতি করেছি। সাজঘরে বিষয়টি নিয়ে আলোচনা করেছি।” ওয়েস্ট ইন্ডিজের বড় শক্তি ব্যাটিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০/৬ থেকেও ১৭০ রানের বেশি তুলতে সক্ষম হয়েছিল তারা। এই বিষয় চিন্তায় রাখবে ভারতীয় শিবিরকে ? রায়ান টেন ডোশখাতে বললেন,” আমাদের বোলিং ইউনিটের সামনে চ্যালেঞ্জ থাকবে কারন ওয়েস্ট ইন্ডিজের 9 নম্বর পর্যন্ত ব্যাটিং করতে পারে। বিশ্বকাপ খেলাতে প্রচন্ড চাপ থাকবে। আমরা যেকোনো চ্যালেঞ্জ নিতে তৈরি, যে কোনও বোলিংয়ের বিরুদ্ধে খেলতে তৈরি। ওয়েস্ট ইন্ডিজের টি২০ দল খুব ভাল। বিশ্বে যে কোনও দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।”

বরুণ চক্রবর্তীকে নিয়েও সাবলীল সহকারী কোচ, “বরুণ এর চেনা মাঠ- অনেকবার এই মাঠে খেলেছে। বরুণ ভালো ছন্দে আছে।”

আগামীকাল এক কঠিন লড়াই ভারতীয় দলের সামনে। বিশ্বের যেকোনও মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেই দলকে হারালে সেমিতে পৌঁছে যথেষ্ট আত্মবিশ্বাস ফিরে পাবে ভারতীয় ব্রিগেড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *