Rinku Singh Father passes away: প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা, বিশ্বকাপে আর কি খেলবেন ক্রিকেটার? - Bengali News | Rinku Singh's Father Khanchand Singh passes away in Stage 4 Cancer, Cricketer Fly Back Home - 24 Ghanta Bangla News
Home

Rinku Singh Father passes away: প্রয়াত রিঙ্কু সিংয়ের বাবা, বিশ্বকাপে আর কি খেলবেন ক্রিকেটার? – Bengali News | Rinku Singh’s Father Khanchand Singh passes away in Stage 4 Cancer, Cricketer Fly Back Home

Spread the love

কলকাতা: শোকের ছায়া রিঙ্কু সিংয়ের পরিবারে। প্রয়াত ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বাবা খানচন্দ সিং। চতুর্থ স্টেজ  ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। গ্রেটার নয়ডার একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চলতি সপ্তাহেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। টি-২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের ম্যাচ ছেড়ে চলে এসেছিলেন রিঙ্কু। তবে পরবর্তী ম্যাচের জন্য আবার টিমে ফিরতেই বাড়ি থেকে এল এই দুঃসংবাদ।

জানা গিয়েছে, লিভার ক্যানসারে আক্রান্ত ছিলেন রিঙ্কুর বাবা। বিগত কয়েকদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি, চলছিল রেনাল সাপোর্ট। তবে সেই লড়াই আর লড়তে পারলেন না। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সূত্রের খবর, বাবার প্রয়াণের খবর পেয়েই টিম ইন্ডিয়া থেকে বেরিয়ে এসেছেন রিঙ্কু। ইতিমধ্যেই তিনি আলিগড়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *