Weather Latest Update: কী ঘটছে আবহাওয়ায়? বৃষ্টি নয়, ফের বড় খবর দিল হাওয়া অফিস - Bengali News | Weather Latest Update: Summer Alert in Kolkata as well as West bengal - 24 Ghanta Bangla News
Home

Weather Latest Update: কী ঘটছে আবহাওয়ায়? বৃষ্টি নয়, ফের বড় খবর দিল হাওয়া অফিস – Bengali News | Weather Latest Update: Summer Alert in Kolkata as well as West bengal

Spread the love

কলকাতা: বৃষ্টি যেতেই উঁকি উত্তুরে হাওয়ার। ৬ দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে কলকাতার পারদ। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে কি এই পারদ পতন স্থায়ী হবে? কী বলছে আবহাওয়া অফিস?

আলিপুর আবহাওয়া অফিস বলছে, পারদ পতন হলেও তা একেবারেই সাময়িক। এ দিনের কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি কম। তবে, দুদিন পরই এই তাপমাত্রা বাড়বে। তা আবার এক ঝটকায় চার ডিগ্রিতে পৌঁছে যাবে। অর্থাৎ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে পৌঁছে যেতে পারে। দিনেও গরম বাড়বে। এমনকী, দোলে তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশপাশে পৌঁছনোর সম্ভবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে ৯১ শতাংশ।

দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকার নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। ২ মার্চ সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রা যদি এতটা বাড়ে তাহলে পশ্চিমাঞ্চল যেমন- পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমে তাপমাত্রা আরও বাড়তে চলেছে। সেখানে প্রায় দোলের সময় তাপমাত্রা ৩৫ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে। তবে এটা ঠিক রাতের দিকে শিরশিরানি ভাব একটা এসেছে। কিন্তু সেটা যে সাময়িক তা বলছে হাওয়া অফিস। এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর।

পার্বত্য এলাকায় সকালের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজতে পারে দার্জিলিং, কালিম্পং। বেলা বাড়লে আবহাওয়ার বদল। কাল থেকে কুয়াশার সম্ভাবনাও কম। কাল থেকে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া পরবর্তী সাতদিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *