Election Commission: ঠিক কবে হবে ভোট ঘোষণা, কত দফায় ভোট বঙ্গে? - Bengali News | When Election will be announced in West Bengal in 2026 Commission - 24 Ghanta Bangla News
Home

Election Commission: ঠিক কবে হবে ভোট ঘোষণা, কত দফায় ভোট বঙ্গে? – Bengali News | When Election will be announced in West Bengal in 2026 Commission

Spread the love

কলকাতা: বাংলায় এসআইআর প্রায় শেষের পথে। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। আর তারপরই ভোটের কাউন্টডাউন শুরু। তবে মার্চ মাসের শুরুতে কি আদৌ ভোট ঘোষণা করা সম্ভব হবে? এই নিয়েই বেড়েছে জল্পনা। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য করা হলেও তারপরও কাজ বাকি থাকবে। আর সেই জটিলতা না মিটলে ভোট শুরু হওয়া সম্ভব নয়।

কমিশন সুপ্রিম কোর্টে জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ঠিকই, তবে ধাপে ধাপে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এছাড়া প্রশানসিক কাজ এখনও অনেক বাকি আছে। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকে বসার কাজও হয়নি এখনও। আধিকারিকদের বৈঠক স্থগিত হয়ে গিয়েছে। ফলে, ভোট ঘোষণার আগে সেইসব কাজ শেষ করতে হবে।

সব মিলিয়ে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়িয়ে যেতে পারে এসআইআর-এর প্রক্রিয়া।  কমিশন সূত্রে খবর, ১৪ মার্চ তথা মার্চের তৃতীয় সপ্তাহের আগে বাংলায় ভোট ঘোষণা হবে না। সে ক্ষেত্রে ভোট শুরু হবে এপ্রিলে তৃতীয় সপ্তাহে। এদিকে, আগামী ৭ মে শেষ হচ্ছে রাজ্য বিধানসভার মেয়াদ। তার আগেই গোটা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩ থেকে ৪ দফায় ভোট হবে বলে জানা যাচ্ছে।

তৃণমূলের দাবি, নির্বাচন কমিশন পুরোটা জানত। আগেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, “এত তাড়াহুড়োর মধ্যে যে এটা সম্ভব নয়, তা আগেই বোঝা উচিৎ ছিল।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *