১৮ ডিগ্রিতে নামল পারদ, বৃষ্টি হতেই আবার ফিরছে শীত? – Bengali News | Weather Update: Kolkata’s Temperature drops to 18 Degree Celsius, Is Winter Coming Back
বৃষ্টি যেতেই উঁকি উত্তুরে হাওয়ার। ৬ দিন পর ১৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামল কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। তবে আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই পারদপতন একেবারেই সাময়িক। ২ দিন পর ২-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। ক্রমশ বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও। দুপুরে ৩৩ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। ৩৪-৩৫ ডিগ্রির ঘরে থাকবে পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।