CPM-ISF: বামেদের সঙ্গে আবারও বৈঠক নওশাদের, এবার কী কথা হল? - Bengali News | Naudhad Siddiqi meets with left again - 24 Ghanta Bangla News
Home

CPM-ISF: বামেদের সঙ্গে আবারও বৈঠক নওশাদের, এবার কী কথা হল? – Bengali News | Naudhad Siddiqi meets with left again

Spread the love

বাঁদিকে বিমান বসু, ডান দিকে নওশাদ সিদ্দিকীImage Credit: নিজস্ব চিত্র

কলকাতা: বামফ্রন্টের সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক হয়েছে আইএসএফ প্রধান নওশাদ সিদ্দিকীর। ছাব্বিশের নির্বাচনকে মাথায় রেখে বামেদের সঙ্গে জোটে মরিয়া আইএসএফ। মঙ্গলবারই প্রাথমিকভাবে জানা গিয়েছিল হয়ত জোট হচ্ছে। বুধবার আরও একবার বৈঠকে বসলেন সিপিএম-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও নওশাদ সিদ্দিকী সহ আইএসএফ-এর বেশ কিছু নেতা।

এ দিন, বৈঠক শেষে নওশাদ বলেন, “আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। দরকারে অনেক সিটই বলিদান করব। কোন-কোন জায়গা ছাড়তে রাজি আছি সেইটাও বলেছি। তবে কোর সিট কোনও মতেই ছাড়ব না। ওরা দু’একদিন সময় চেয়েছে। বৃহত্তর স্বার্থের কথা আমরাও অপেক্ষা করতে রাজি আছি। চাইছি দ্রুত সব নিষ্পত্তি হোক। কিন্তু আলোচনা তো থাকবেই। আমাদের কোর সিটগুলো এখনও ফাইনাল হয়নি। বাকি সিট ফাইনাল হয়েছে।”

তবে সূত্রের খবর, দক্ষিণ ২৪ পরগনার আসনগুলো ISF-এর জন্য রাখা হচ্ছে। যেহেতু ওই জেলার অনেকটা অংশই সংখ্যালঘু অধ্যুষিত। তার মধ্যে ভাঙড় নিজে দখল করে রেখেছেন নওশাদ। ফলত, সেই সব জায়গায় আইএসএফকে সিট ছাড়া হচ্ছে বলেই প্রাথমিক ভাবে অনুমান।

গতকাল নওশাদ বৈঠক শেষে জানিয়েছিলেন, কিছু কিছু আসন নিয়ে নিজেদের শর্তে অনড় রয়েছে আইএসএফ ও সিপিএম। ওই আসনগুলির ক্ষেত্রে কেউ সমঝোতা করতে নারাজ। সে ব্যাপারেও আপাতত ঐক্যমত হওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছেন নওশাদ সিদ্দিকী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *