চোখ বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল সোনালিকে… – Bengali News | Sonali Khatun brought back to India after TMC protested
অবশেষে দেশে ফিরেছেন সোনালি খাতুন। আদালতের নির্দেশের পর ফেরানো হয়েছে তাঁকে। ন্যায় প্রতিষ্ঠা হয়েছে বলে দাবি করল তৃণমূল। সোনালিও দেশে ফেরার পর অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ও মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ধন্যবাদ জানিয়েছেন।
“সোনালি বিবির আট বছরের সন্তান আছে, সেই সঙ্গে তিনি অন্তস্বঃত্ত্বা। তাঁকে কাপড়ে চোখ বেঁধে রাতের অন্ধকারে অন্য দেশে ফেলে আসা হল। ঘৃণ্য ঘটনা।” এমনটাই বললেন তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের কথায় কোনওভাবেই কর্ণপাত করা হয়নি বলে দাবি করে চন্দ্রিমা বলেন, “ন্যায় সবসময় সূর্যের আলোর মতো উন্মোচিত হয়।”