মার্চে শুটিংয়ে কাঞ্চন, বিধানসভা নির্বাচনে লড়বেন কি? জল্পনা - Bengali News | Actor kanchan mallick is part of a new bengali film - 24 Ghanta Bangla News
Home

মার্চে শুটিংয়ে কাঞ্চন, বিধানসভা নির্বাচনে লড়বেন কি? জল্পনা – Bengali News | Actor kanchan mallick is part of a new bengali film

এবার প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত আর শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক ছবিতে দেখা যাবে অভিনেতা কাঞ্চন মল্লিককে। এমনিতেই কাঞ্চন নিয়মিত ছবি বা ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের মাতিয়ে রেখেছেন। ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় একটা নতুন ছবির শুটিং শুরু করবেন প্রসেনজিত্‍-যিশু-শুভশ্রী। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছে যিশু সেনগুপ্ত আর সৌরভ দাসের প্রযোজনা সংস্থা। মার্চ মাসের গোড়াতেই ছবির শুটিং হবে। টলিপাড়ায় চর্চা, ছবিতে দেখা যাবে কাঞ্চন মল্লিককে।

প্রযোজনা সংস্থা বা অভিনেতার তরফে এই বিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে ঘোষণা হতে আর অল্প সময় অপেক্ষা করতে হবে। এই খবর সামনে আসতেই শুরু হয়েছে এক নতুন চর্চা। উত্তরপাড়ার বিধায়ক হিসাবে এখন দায়িত্বে রয়েছেন কাঞ্চন। মার্চ মাসে বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যস্ত থাকবেন প্রার্থীরা, এমনই খবর। এদিকে মার্চ মাসে ইন্দ্রদীপের ছবির জন্য শুটিং করবেন কাঞ্চন, সেটা শোনা গেল। তা হলে তিনি কীভাবে রাজনীতি আর অভিনয়, দু’ দিক সামলাবেন? রাজনীতিতে পোড় খাওয়া কিছু পর্যবেক্ষকের মত হলো, এবার বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন কিনা কাঞ্চন, তাঁর কাছে প্রস্তাব যাবে কিনা, প্রস্তাব গেলে তিনি রাজি হবেন কিনা, আগে সেদিকে নজর রাখতে হবে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতে খুব বেশি সময়ের অপেক্ষা নয় বলে, মনে করছেন অনেকে। সব দিক হিসাব করেই কাঞ্চন শুটিংয়ে ডেট দিয়েছেন কিনা, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

লক্ষণীয় মার্চ মাসে বেশ কিছু বড় ছবির শুটিং শুরু হচ্ছে। আবার সেই সময়ে তারকা প্রার্থীরা বা বিভিন্ন শিবিরের সমর্থকরা প্রচারে ব্যস্ত থাকবেন। তবে কে কোন কাজে বেশি ব্যস্ত থাকবেন, সেই চিত্র স্পষ্ট হবে প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাওয়ার পর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *