জেলা আদালতগুলোয় বিচার প্রক্রিয়া প্রায় স্তব্ধ! এই দুর্ভোগের দায় কার? – Bengali News | Judges are busy with SIR work, while the judicial process in district courts is almost at a standstill!
SIR এর নথি যাচাইয়ের জন্য এখন ব্যস্ত বিচারকরা। আগামী ৯ মার্চ পর্যন্ত বিচারকরা আদালতে আসবেন না। তারা SIR এর কাজ সম্পন্ন করতে ব্যস্ত থাকবেন। বারাসত আদালতে ১৫ জন বিচারকের আদালত বসে। একজন ডিস্ট্রিক্ট জজ-সহ মোট ৮ জন অতিরিক্ত ডিস্ট্রিক্ট জজ SIR এর জন্য চলে গিয়েছেন। এইসব আদালত গুলি অন্য বাকি বিচারকরা সামলাবেন। মানে বিষয়টা দাঁড়ালো ছ’জন বিচারক ১৫ টি আদালতের কক্ষ সামলাবেন। স্বাভাবিকভাবেই সমস্যাটা কত ভয়ানক সেটা বোঝা যাচ্ছে। ডিস্ট্রিক্ট পিপি থেকে সাধারণ আইনজীবী গুরুতর সমস্যার কথা বলছেন। যাদের মামলা চলছে, তাঁরা আরও সমস্যায় পড়েছেন। কারও মামলা নিষ্পত্তি হওয়ার সময় হয়ে গিয়েছে কিংবা কারও সাক্ষী গ্রহণ। অনেক কষ্ট করে সাক্ষী জোগাড় করে নিয়ে এসেছেন কিন্তু বিচারক না থাকার কারণে এই সমস্ত মামলার শুনানি বন্ধ হয়ে যাচ্ছে।