Rain Forecast: রাত পোহালেই শনির দশা এই ৫ জেলায়, হবে প্রবল বৃষ্টি - Bengali News | Alipore Meteorological Department predicts heavy rainfall in 5 districts of North Bengal from Saturday - 24 Ghanta Bangla News
Home

Rain Forecast: রাত পোহালেই শনির দশা এই ৫ জেলায়, হবে প্রবল বৃষ্টি – Bengali News | Alipore Meteorological Department predicts heavy rainfall in 5 districts of North Bengal from Saturday

কলকাতা: নেই কোনও ঘূর্ণাবর্ত, নেই কোনও নিম্নচাপের পূর্বাভাস। ফলে আপাতত অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে। কিন্তু, জেলায় জেলায় তারপরেও চলছে বৃষ্টি। সকাল থেকে কলকাতায় রোদের দেখা মিললেও দুপুরের পরেই ঝেপে বৃষ্টি। হাওয়া অফিস বলছে, মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আরও পরিষ্কারভাবে বললে, দক্ষিণ পূর্ব উত্তর প্রদেশ ও উত্তরপূর্ব মধ্যপ্রদেশের পর ডালটনগঞ্জ হয়ে বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে এগিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। তারফলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। 

এদিন উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। শনিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই। রবিবার পূর্ব-পশ্চিম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস। তবে সোমবার থেকে আবার অনেকটাই কমে যাবে বৃষ্টির দাপট। 

কেমন আছে কলকাতা? 

গত ৪৮ ঘণ্টায় বৃষ্টি কম হওয়ায় কলকাতায় তাপমাত্রা চড়তে শুরু করেছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৭৬ থেকে ৯৭ শতাংশের মধ্যে। ফলে আর্দ্রতাজনিত অস্বতি থাকছেই। 

উত্তরে প্রবল বর্ষণ 

অন্যদিকে মৌসুমী অক্ষরেখার প্রভাবে শনিবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। রবিবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে এই পাঁচ জেলাতেই। ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতেও।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *