‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা - Bengali News | Manishankar iyer praised Mamata Banerjee - 24 Ghanta Bangla News
Home

‘রাহুলের উচিত মমতাকে আসন ছেড়ে দেওয়া’, মণিশঙ্করের মুখে মমতার প্রশংসা – Bengali News | Manishankar iyer praised Mamata Banerjee

Spread the love

ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্য়োপাধ্যায়। এ কথা তৃণমূল নয়, বলছে কংগ্রেস। কংগ্রেসের মণি শঙ্কর আইয়ার  নিজের দলের নেতা রাহুল গান্ধীকে ইন্ডিয়া জোটের চালক আসন থেকে সরে যেতে বললেন। একইসঙ্গে বললেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোট থাকবে না।”

সংবাদসংস্থা আইএএনস-কে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গ রাজনীতি ও ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ার বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটের নেত্রী। তাঁকে ছাড়া ইন্ডিয়া জোটের আই, এন, ডি, এ- সব বেরিয়ে যাবে। তাঁর পাশাপাশি আরও দুই-চারজন রয়েছেন, যারা এই পদে বসতে পারেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *