বিয়ে করছেন সুস্মিতা? রাখঢাক না করেই দিয়ে জানিয়ে দিলেন... - Bengali News | Sushmita sen revealed her wedding plan what exactly she thought about it - 24 Ghanta Bangla News
Home

বিয়ে করছেন সুস্মিতা? রাখঢাক না করেই দিয়ে জানিয়ে দিলেন… – Bengali News | Sushmita sen revealed her wedding plan what exactly she thought about it

Spread the love

সুস্মিতা সেনকে নিয়ে ভক্তদের মনে কৌতুহলের পারদ কম নয়। বোল্ড মডেল থেকে দাপুটে অভিনেত্রী, সুস্মিতা মানেই বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নেওয়া। তাঁর ব্যক্তিজীবন নিয়েও কৌতুহল ভক্তদের কম নেই। রহমান শলের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছিলেন সুস্মিতা সেন। এর পর বছর দুয়েক আগে এক যৌথ বিবৃতির মধ্যে দিয়ে তিনি জানান রহমানের সঙ্গে আর সম্পর্কে নেই তিনি। সকলেরই মন খারাপ হয়েছিল। এরই মাঝে গত বছর প্রকাশ্যে আসে ললিত-সুস্মিতা কাণ্ড। প্রাক্তন আইপিএল চেয়ারম্যান প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে কিছু ঘনিষ্ঠ ছবি পোস্ট করে সুস্মিতাকে ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেন।

তা নিয়ে কম জলঘোলা হয়নি। সুস্মিতার হাতে চকমকে হীরের আংটি দেখে অনেকেই ধারণা করে নিয়েছিলেন চুপিসারে বাগদানও বোধহয় সেরে নিয়েছেন দু’জনে। তা নিয়ে সে সময় মুখও খুলেছিলেন সুস্মিতা। লিখেছিলেন, “আমি সোনার চেয়েও গভীরে খনন করি। আমি হিরে ভালবাসি। আর সেই হিরে আমি নিজেই কিনি। আপনাদের সুশ একদম ভাল আছে। কারণ, অন্যের আলোয় আমি কোনওদিন আলোকিত হইনি। আমি যে সূর্য, নিজেই নিজের আলোতে আলোকিত হয়ে থাকি।”

এবার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন তিনি। সুস্মিতা সেন কবে বিয়ের পিঁড়িতে বসছেন, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন, তাঁর চর্চিত প্রেমিক রহমান শলের সঙ্গে তাঁর বর্তমান সম্পর্কের সমীকরণ কেমন, এই সকল প্রশ্নের উত্তর জানতে চান তাঁরা। এবার সরাসরি এই মর্মে সুস্মিতা সেনকে প্রশ্ন করায় তিনি উত্তর দিলেন, ”আমি জানি গোটা বিশ্ব ভাবছে, এই পর্যায় এসে আমার জীবন নিয়ে ভাবা উচিত। আমি কীভাবে সেটেল করব, সেটা নিয়ে ভাবা উচিত। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যি এটা নিয়ে ভাবি না। এটা উল্লেখ করা প্রয়োজন, আমি বিবাহ প্রথায় বিশ্বাসী কেবল মাত্র প্রেম আর বিশ্বাসের ভিত্তিতে। কিছু মানুষ আমায় আশীর্বাদও করবেন। কিন্তু আমি অনেক বেশি বিশ্বাসী বন্ধুত্বে। আর যদি সেটা থাকে, তবে হতেই পারে। কিন্তু সেই বিশ্বাস ও বন্ধুত্বটা ভীষণ জরুরী। স্বাধীনতা ভীষণ জরুরী। তাই আমি স্বাধীনতায় বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *