প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ! ভক্তদের দেওয়া নামেই 'বিয়ের' নামকরণ রশ্মিকা-বিজয়ের - Bengali News | When Rakshit Shetty Said He Was ‘Still In Touch’ With Rashmika Amid Virosh Wedding Buzz - 24 Ghanta Bangla News
Home

প্রাক্তনের সঙ্গে এখনও যোগাযোগ! ভক্তদের দেওয়া নামেই ‘বিয়ের’ নামকরণ রশ্মিকা-বিজয়ের – Bengali News | When Rakshit Shetty Said He Was ‘Still In Touch’ With Rashmika Amid Virosh Wedding Buzz

Spread the love

অবশেষে জল্পনার ইতি। বহুদিনের কানাঘুষো, বিমানবন্দরের লুকোচুরি, একসঙ্গে ছুটি কাটানোর গুঞ্জন—সব কিছুর পর আনুষ্ঠানিক ঘোষণা করলেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। আর তাঁদের বিয়ের নাম দিয়েছেন—“The Wedding of Virosh”। এই নাম কোনও পারিবারিক রীতি নয়—ভক্তদের দেওয়া এই ডাকনামকেই বিয়ের পরিচয় হিসেবে বেছে নিয়েছেন তাঁরা। ইনস্টাগ্রামে আবেগঘন বার্তায় দু’জনে লিখেছেন, তাঁদের এক হওয়ার গল্পে ভক্তরাই প্রথম ‘ভিরোশ’ নামটি উপহার দিয়েছিলেন। তাই সেই ভালোবাসাকেই সম্মান জানিয়ে এই নামেই নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা।

শোনা যাচ্ছে, ২৬ ফেব্রুয়ারি উদয়পুরের অরাবল্লির কোলে এক অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়েই বিয়ে সারবেন তাঁরা। বিলাসবহুল রিসর্টে আয়োজন করা হয়েছে ঠিকই, তবে এই আয়োজনের সবটাই নাকি সীমিত অতিথির মধ্যে সম্পন্ন হবে।

এই আনন্দের আবহেই আবার সামনে এসেছে রশ্মিকার পুরনো সম্পর্কের কথা। ২০১৬ সালে কন্নড় ছবি Kirik Party-র সেটে রক্ষিত শেট্টির সঙ্গে পরিচয় হয় রশ্মিকার। সেখান থেকেই প্রেম, এবং ২০১৭-তে বাগদান। তখন রশ্মিকার বয়স মাত্র ২১। কিন্তু ২০১৮-তেই ভেঙে যায় সেই সম্পর্ক। বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে কখনও কিছু বলেননি দু’জনেই—নীরবতাকেই বেছে নিয়েছিলেন।

তবে ২০২৩ সালে নিজের ছবি ‘Sapta Sagardaache Ello: Side A’-র প্রচারে রক্ষিতকে জিজ্ঞেস করা হয়েছিল—রশ্মিকার সঙ্গে যোগাযোগ আছে কি না। জবাবে তিনি বলেন, “হ্যাঁ, আমরা এখনও যোগাযোগে আছি। ওর স্বপ্ন অনেক বড়। সেই স্বপ্নপূরণের দিকেই এগোচ্ছে। ওর সাফল্যে গর্ব হওয়া উচিত।” সেই মন্তব্যই এখন আবার ভাইরাল।

রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা ‘Geetha Govindam’-ছবিতে প্রথমবার একসঙ্গে জুটি বাঁধেন রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। পরে ‘Dear Comrade’ তাঁদের জুটিকে আরও জনপ্রিয় করে তোলে। পর্দার রসায়ন ধীরে ধীরে বাস্তবেও জায়গা করে নেয়—যদিও সম্পর্ক নিয়ে বরাবরই সংযত ছিলেন দুজন। অবশেষে বিয়ের কথা প্রকাশ্যে জানালেন তাঁরা। নতুন অধ্যায় লিখতে চলেছেন তাঁরা। এখন ভক্তরা ২৬ শে ফেব্রুয়ারি তাঁদের সম্পর্ক পূর্ণতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *