নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর? - 24 Ghanta Bangla News
Home

নদিয়ার হাঁসখালি কি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের করিডোর?

Spread the love

নদিয়া: বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য আশ্রয় নেয় ভারতীয় দালাল চক্রের বাড়িতে, সেখান থেকেই আবারো তিন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল নদিয়ার হাঁসখালি থানার পুলিশ। বারেবার ঘটেই চলেছে অনুপ্রবেশ। আবারো পুলিশের জালে গ্রেফতার তিন বাংলাদেশি অনুপ্রবেশকারী। গত দু’সপ্তাহ আগে ভারতীয় দালাল চক্রের মধ্যে দিয়ে প্রবেশ করেছিল ভারতের ভূখণ্ডে। পুলিশ সূত্রে খবর, মহম্মদ আবু সাইদ, মহম্মদ আল মামুন,  মহম্মদ ফরহাদ খান। এরা তিনজনেই অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন কয়েক মাস আগে। পরবর্তীতে দিল্লিতে চলে যায় কর্মসূত্রে। গতকাল রাতে আবারও বাংলাদেশে ফিরে যাওয়ার জন্যই নদিয়ার হাঁসখালী থানা এলাকার এক দালাল চক্রের বাড়িতে আশ্রয় নেয় তিন অনুপ্রবেশকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *