'এখুনি নিরাপদ জায়গায় আশ্রয় নিন', ভারতীয়দের জন্য কড়া নির্দেশ, দেওয়া হল হেল্পলাইন নম্বরও - Bengali News | Indian Embassy in Mexico Asks Indians Asked to Take Shelter, Avoid Roaming Amid Ongoing Violence after Drug Lord Death - 24 Ghanta Bangla News
Home

‘এখুনি নিরাপদ জায়গায় আশ্রয় নিন’, ভারতীয়দের জন্য কড়া নির্দেশ, দেওয়া হল হেল্পলাইন নম্বরও – Bengali News | Indian Embassy in Mexico Asks Indians Asked to Take Shelter, Avoid Roaming Amid Ongoing Violence after Drug Lord Death

Spread the love

নয়া দিল্লি: দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিন। বিনা প্রয়োজনে অযথা বাইরে যেতে বারণ করা হল। মেক্সিকোয় থাকা ভারতীয়দের এই নির্দেশ দিল ভারতীয় দূতাবাস। সোমবার মেক্সিকোয় সেনাবাহিনীর হাতে ড্রাগ লর্ড এল মেনচো-র মৃত্যুর পরই এই সতর্কতা জারি করা হল।

মেক্সিকোয় ভারতীয় দূতাবাসের তরফে এ দিন এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে জানানো হয়, মেক্সিকো জুড়ে যে নিরাপত্তা অভিযান চলছে, রাস্তা অবরোধ করে রাখা হচ্ছে এবং অপরাধমূলক কার্যকলাপের রিপোর্ট পাওয়া যাচ্ছে, তার ভিত্তিতে পুয়ের্তো ভাল্লার্তা, চাপালা, গুয়াডালাজারা, ট্যামাউলিপাস, মিচোক্যান, গুরেরো ও নুয়েভো লিওনে বসবাসকারী ভারতীয়দের দ্রুত নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে।

যেখানে সেনা অভিযান চলছে, সেই সমস্ত জায়গা ভারতীয় নাগরিকদের এড়িয়ে যেতে বলা হয়েছে। ভিড় এড়িয়ে যেতে, আশেপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে বলা হয়েছে। বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বিশেষ একটা যেতে বারণ করা হয়েছে আপাতত। স্থানীয় মিডিয়ায় নজর রাখতে এবং প্রশাসনের নির্দেশ মানতে বলা হয়েছে। যদি কোনও ইমার্জেন্সি হয়, তাহলে ৯১১ ফোন করে খবর দিতে বলা হয়েছে।

ভারতীয় দূতাবাসের তরফে আরও জানানো হয়েছে যে এই মুহূর্তে মেক্সিকোয় যারা রয়েছেন, তারা যেন নিজেদের পরিবার ও বন্ধু-বান্ধবদের নিজেদের লোকেশন সম্পর্কে অবগত করতে বলেন। ফোন, মেসেজ বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ রাখতে বলা হয়েছে। দূতাবাসের তরফে +52 55 4847 7539 হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে যোগাযোগ করার জন্য।

প্রসঙ্গত, গোটা উত্তেজনা-অশান্তি ছড়িয়েছে মেক্সিকোর মোস্ট ওয়ান্টেড মাদক পাচারকারী এল মেনচোর মৃত্যুর পর। জালিস্কো শহরে সামরিক অভিযানের সময় আহত হন এল মেনচো। তিনি জালিস্কো নিউ জেনেরেশন কার্টেলের নেতা ছিলেন। তাঁর মাথার উপরে ১৫ মিলিয়ন ডলারের পুরস্কার ছিল। আমেরিকা এই গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছিল। সেনার সঙ্গে গুলির লড়াইয়ে আহত হন এল মেনচো। তাঁকে যখন আকাশপথে নিয়ে আসা হচ্ছিল মেক্সিকো সিটিতে, তখনই তাঁর মৃত্যু হয়।

এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা শহরে আগুন জ্বলতে থাকে। তাঁর কার্টেলের সদস্যরা বন্দুক নিয়ে রাস্তায় নামে। পশ্চিম জালিস্কো শহরের কমপক্ষে ২০টিরও বেশি রাস্তা অবরোধ করে তারা। জ্বালিয়ে দেওয়া হয় রাস্তায় থাকা গাড়ি-ট্রাক। এরপরে আশেপাশের রাজ্যগুলিতেও ক্ষোভের আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। বিমানবন্দরে ঢুকেও তাণ্ডব চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *