Bhangar Bombing: ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত - Bengali News | Bombing in Bhangar Targeting TMC MLA Saokat Molla - 24 Ghanta Bangla News
Home

Bhangar Bombing: ভাঙড়ে দুমদাম পড়ছে বোমা, অল্পের জন্য রক্ষা পেলেন শওকত – Bengali News | Bombing in Bhangar Targeting TMC MLA Saokat Molla

Spread the love

ভোটের হাওয়া উঠতেই উত্তপ্ত ভাঙড়। ক্যানিং পূর্বের তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অভিযোগের তীর আইএসএফ-এর দিকে। ভাঙড়ের পোলেরহাট থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শওকত মোল্লার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি তাজা বোমা এবং বোমার সুঁতুলি উদ্ধার করেছে পোলেরহাট থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধায়ক শওকত মোল্লা। তিনি জানিয়েছেন, গতকাল দক্ষিণ গাজিপুরে তৃণমূল নেতা খাইরুল ইসলামের উপর হামলার ঘটনায় অভিযোগ জানিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *