Katwa: Katwa: পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির আধ ঘণ্টা পরই 'উধাও', কারণ জানলে চমকে যাবেন - Bengali News | TMC allegedly damages road after construction under pathashree scheme in Ketugram - 24 Ghanta Bangla News
Home

Katwa: Katwa: পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরির আধ ঘণ্টা পরই ‘উধাও’, কারণ জানলে চমকে যাবেন – Bengali News | TMC allegedly damages road after construction under pathashree scheme in Ketugram

Spread the love

রাস্তা ‘উধাও’ হওয়া নিয়ে কী বলছে তৃণমূল ও বিজেপি?Image Credit: TV9 Bangla

কেতুগ্রাম: পথশ্রী প্রকল্পে রাস্তা তৈরি হয়েছিল। কংক্রিটের ঢালাই রাস্তা। কিন্তু, আধ ঘণ্টার মধ্যেই ‘উধাও’ হয়ে গেল সেই রাস্তার একাংশ। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ল পূর্ব বর্ধমানের কেতুগ্রামে। গেরুয়া শিবিরের অভিযোগ, বিজেপি কার্যকর্তার বাড়ি থাকায় রাস্তায় একাংশ ঢালাইয়ের পরও তুলে নেওয়া হয়েছে। যদিও বিজেপির অভিযোগ খারিজ করে দিল তৃণমূল। শাসকদলের বক্তব্য, ভুল করে রাস্তার ওই অংশে ঢালাই করা হয়েছিল। 

কেতুগ্রাম-২ ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের কাঁকুড়হাটি গ্রামের ঘটনা। গত ১২ ফেব্রুয়ারি গ্রামের ২৫১ নম্বর বুথের গলিপাড়ায় চলছিল পথশ্রী প্রকল্পের ঢালাই রাস্তা নির্মাণের কাজ। প্রায় ২৩০ ফুট রাস্তা তৈরির জন্য বরাদ্দ হয়েছিল ১ লক্ষ ১৩ হাজার টাকা। রাস্তা তৈরি হওয়ার কথা ছিল এলাকার বেনুকর ঘোষের বাড়ি থেকে অশোক কুমার ঘোষের বাড়ি পর্যন্ত। অভিযোগ, রাস্তার শেষ সীমানায় বিজেপির প্রাক্তন মণ্ডল সহসভাপতি ভিকু ঘোষের বাড়ি থাকায় রাস্তা তৈরির আধ ঘণ্টা পরে নির্মীয়মাণ রাস্তার একাংশ তুলে নেন নির্মাণকর্মীরা।

জানা গিয়েছে, বিগত নির্বাচনে এই বুথে লিড পায় বিজেপি। অদ্ভুতভাবে রাস্তা ঢালাইয়ের পরে তা তুলে নেওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার আঁচ পাচ্ছে অনেকেই। ক্ষোভের সুরে গ্রামবাসীদের অভিযোগ, বিজেপি করার জন্যই তৈরি রাস্তা তুলে নেওয়া হল। বিজেপির প্রাক্তন মণ্ডল সহসভাপতি ভিকু ঘোষের অভিযোগ, তিনি বিজেপি করায় এলাকার তৃণমূল নেতাদের নির্দেশে রাস্তা হয়েও যাওয়ার পরও কাঁচা ঢালাই তুলে নেওয়া হয়েছে।

বিজেপির অভিযোগ অবশ্য মানতে নারাজ রাজ্যের শাসকদল। গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য খোকন থান্ডারের সাফাই, “কোনও পার্টি, রং না দেখেই সকলের জন্য কাজ করে তৃণমূল। ভুল করে রাস্তার ওই অংশে ঢালাই করেছিলেন নির্মাণকর্মীরা।” একইসঙ্গে তাঁর যুক্তি, রাস্তা ঢালাইয়ের জন্য বরাদ্দ টাকা শেষ হয়ে গিয়েছে। পরে বাকি রাস্তা ঢালাই করা হবে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *