হোলিতে পাবেন ফ্রি-তে LPG Cylinder, মহিলাদের জন্য বিরাট ঘোষণা – Bengali News | Free LPG Cylinder for Women on Holi, Delhi Government Plans to Launch Several Welfare & Women Centric Scheme on 2nd March
নয়া দিল্লি: বড় খবর। হোলিতে মহিলারা পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। আগামী ২ মার্চ একাধিক বড় ঘোষণা হতে চলেছে। মহিলাদের আর্থিক সহায়তা, ফ্রি-তে ভ্রমণ, অভিযোগের দ্রুত সমাধানের মতো নানা গুরুত্বপূর্ণ ঘোষণা করা হতে পারে।
এই সব ঘোষণাই হবে দিল্লি সরকারের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে। আগামী ২ মার্চ এই অনুষ্ঠান হবে। সেখানে উপস্থিত থাকতে পারেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার ঘোষণা করা হবে ওই অনুষ্ঠান থেকে।
দিল্লি সরকার হোলি ও দীপাবলি উপলক্ষে একটি করে এলপিজি সিলিন্ডার দেবে। এই সিলিন্ডারের দাম সরাসরি বেনেফিট ট্রান্সফারের মাধ্যমে সুবিধাভোগীদের আধার কার্ড লিঙ্ক করা অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে।
মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন যে সরকারের কাছে তথ্য এসেছে যে লাডলি যোজনার আওতায় প্রায় ১.৮৬ লক্ষ অ্যাকাউন্টের গ্রাহক এখনও টাকা পাননি। সরকার গত এক বছরে ৩০ হাজার সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। তাদের দেওয়ার জন্য় ৯০ কোটি টাকা বরাদ্দ করেছে। আরও ৪১ হাজার মহিলাকে চিহ্নিত করা হয়েছে। এদের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে।
লাডলি যোজনা এখন “লাখপতি বিটিয়া যোজনা” নামে বদল করা হচ্ছে। সরকারের বর্ষপূর্তি অনুষ্ঠানে এর আনুষ্ঠানিক সূচনা হতে পারে। এছাড়াও, সরকার দরিদ্র পরিবারের মহিলাদের মহিলা সমৃদ্ধি যোজনার আওতায় মাসে ২,৫০০ টাকা করে ভাতা প্রদানের জন্য একটি নতুন রেজিস্ট্রেশন পোর্টাল চালু করতে পারে।
মহিলাদের জন্য ‘সহেলি’ স্মার্ট কার্ড-
দিল্লি সরকার নারী এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য “সহেলি” স্মার্ট কার্ডও চালু করছে। এই কার্ড দিয়ে দিল্লির সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণ করা যাবে।