Stone Pelting at Vande Bharat Express: ট্রেনে তখন মোহন ভাগবত, একের পর এক পাথর উড়ে এল বন্দে ভারতে, ভেঙে চুরমার কাঁচ! - Bengali News | Stone Pelted at Vande Bharat Express, Windows Shattered, RSS Chief Mohan Bhagwat was on Board - 24 Ghanta Bangla News
Home

Stone Pelting at Vande Bharat Express: ট্রেনে তখন মোহন ভাগবত, একের পর এক পাথর উড়ে এল বন্দে ভারতে, ভেঙে চুরমার কাঁচ! – Bengali News | Stone Pelted at Vande Bharat Express, Windows Shattered, RSS Chief Mohan Bhagwat was on Board

বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হল।Image Credit: PTI

নয়া দিল্লি: বন্দে ভারত এক্সপ্রেসে আবারও হামলা। সেমি হাইস্পিড ট্রেন লক্ষ্য করে ছোড়া হল পাথর। বেশ কয়েকটি কামরার কাঁচ ভেঙে গিয়েছে বলেই সূত্রের খবর। ওই ট্রেনে ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবতও। তবে তিনি আহত হননি বলেই জানা গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বারাণসী থেকে মিরাটের মাঝে হরদৌ জেলার কাছে। গতকাল, ১৯ ফেব্রুয়ারি বন্দে ভারত এক্সপ্রেসে করে দিল্লি ফিরছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। হরদৌয়ের কাছে আচমকা নিশানা করা হয় বন্দে ভারত এক্সপ্রেসকে। দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি যখন হরদৌ পার করছিল, তখন পাথর ছোড়ে কয়েকজন। বন্দে ভারত এক্সপ্রেসেক সি৪ কামরার কাঁচ ভেঙে যায়।

আরএসএস প্রধান মোহন ভাগবত ওই সময় ট্রেনে ছিলেন। তবে তিনি আহত হননি। জিআরপি সূত্রে খবর, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে ৮ থেকে ১৩ বছর বয়সী নাবালকরা রেললাইনের ধারে খেলছিল, সেই সময় তারা ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ে। এই পাথর ছোড়ার ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা করা হচ্ছে বলেই জানিয়েছেন সার্কেল অফিসার।

প্রসঙ্গত, এই প্রথম নয়, উদ্বোধনের পর থেকেই একাধিকবার নিশানা করা হয়েছে দেশের সেমি-হাইস্পিড ট্রেনকে। বিহার, উত্তর প্রদেশ থেকে মালদহ- বিভিন্ন রুটের বন্দে ভারত লক্ষ্য় করে পাথর ছোড়ার ঘটনা ঘটেছে। এই নিয়ে কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেলওয়ে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *