DA Verdict: বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের, বড় নির্দেশ কোর্টের – Bengali News | Supreme court give verdict that state government employees will have to pay their da
চওড়া হাসি সরকারি কর্মীদেরImage Credit: Tv9 Bangla
নয়া দিল্লি: ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য সরকারের। বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারিদের। সঙ্গে দিতে হবে এরিয়ার। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ মামলার রায় দেওয়া শুরু করে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ। সেখানেই স্পষ্ট করা হয় ডিএ রায় নিয়ে। কোর্টের নির্দেশ, ৩১ মার্চের মধ্যে রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে এরিয়ার সমেত। আর বাকি বকেয়া ডিএ মেটাতে হবে ১৫ মে-র মধ্যে।
১১০৬ দিন ধরে চলছে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারিদের আন্দোলন। আজ কোর্টের এই রায়ের পর চওড়া হাসি কর্মচারিদের মুখে। এ দিন দুই বিচারপতির বেঞ্চ একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটি এই গোটা বিষয়টি তদারকি করবে। ১৫ মে-র মধ্যে কমিটি রিপোর্ট জমা দেবে। তবে, মহার্ঘ্য ভাতা মৌলিক অধিকার কি না তা এখনই নির্ধারণ করেনি সুপ্রিমকোর্ট। আইনজীবী ফিরদৌস শামিম বলেন, “আজ বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন। কোর্ট বলেছে, ডিএ দিতে হবে। কর্মচারিদের জয় হয়েছে। ২৫ শতাংশ এরিয়ার সহ ডিএ ৩১ শে মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।”
এক নজরে কী কী নির্দেশ দিয়েছে কোর্ট?
- ৩১ মার্চের মধ্যে রাজ্যকে ২৫ শতাংশ ডিএ দিতে হবে
- প্রথম কিস্তির টাকা মেটাতে হবে ৬ মার্চের মধ্যে
- অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স মেনে ২০০৮ থেকে যে এরিয়ার রয়েছে তা মেটাতে হবে
- বছরে ২ বার ডিএ দেওয়া বিচার্য হয়নি
আরও এক আইনজীবী বেরিয়ে বলেন, “আজ বিচারপতিরা ঐতিহাসিক রায় দিয়েছেন। সরকারি কর্মচারিদের জয়। তবে দুবার করে ডিএ দিতে হবে সেটা সুপ্রিম কোর্ট মানেনি। ডিএ মৌলিক অধিকার কি না স্পষ্ট বলেনি। সুপ্রিম কোর্ট কমিটি তৈরি করে দিয়েছেন। কমিটিতে রয়েছেন, ইন্দু মালহোত্রা, গৌতম বাদোরিয়া, তালক সিং চৌধুরী, কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অফ ইন্ডিয়া এটা দেখবে। রাজ্য সরকার যে বারবার বলছে আর্থিক সঙ্কট, কীসের আর্থিক সঙ্কট সবটা এই কমিটি দেখবে। তারপর রিপোর্ট দেবে। কেন্দ্রের হারেই ডিএ দিতে হবে। এইটা মান্যতা দেওয়া হল।”
এ দিকে, ধর্মতলায় আন্দোলনরত এক অনেক সংগঠন আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন তাঁদের ধন্যবাদ। আমরা অনেকদিন ধরে লড়াই করছি। আমাদের জয় হল।