Burdwan: মেমারির গ্রামে আজব ঘটনা, কোদালের আঘাতেই বেরিয়ে এল সেই ধূসর মূর্তি - Bengali News | Vishnu Murthy found in Burdwan digging from land - 24 Ghanta Bangla News
Home

Burdwan: মেমারির গ্রামে আজব ঘটনা, কোদালের আঘাতেই বেরিয়ে এল সেই ধূসর মূর্তি – Bengali News | Vishnu Murthy found in Burdwan digging from land

মেমারি: পুকুর সংস্কারের সময় মিলল সেন যুগের বিষ্ণু মূর্তি। শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানে মেমারিতে। বৃহস্পতিবার সকালে মেমারির বড়ল গ্রামে পুকুর সংস্কারের কাজ চলাকালীন মাটির নীচ থেকে উদ্ধার হয় সেন যুগের একটি পাথরের বিষ্ণু মূর্তি।

জানা গিয়েছে, গ্রামের একটি পুকুরে সংস্কারের কাজ চলছিল। সেই সময় শ্রমিকদের কোদালের আঘাতে মাটির নিচ থেকে ধূসর-কালো রঙের প্রায় দেড় ফুট উচ্চতার একটি বিষ্ণু মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটি দেখতে প্রাচীন এবং শিল্পশৈলীতে সেন যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে বলে প্রাথমিকভাবে মনে করছেন এলাকার বাসিন্দারা।

মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। পরে মূর্তিটি পরিষ্কার করে গ্রামেরই একটি মন্দিরে সাময়িকভাবে স্থাপন করা হয়।
খবর পেয়ে মেমারি থানার পুলিশ গ্রামে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। মেমারির থানার পক্ষ থেকে বিষয়টি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগকে জানানো হয়।

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষ্ণু মূর্তিটি নিয়ে যাওয়া হয় বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগে। বিশেষজ্ঞরা মূর্তিটি পরীক্ষা করে এর প্রকৃত প্রাচীনত্ব, নির্মাণকাল এবং কোন উপাদানে তৈরি তা নির্ধারণ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *