West Bengal News Today Live: প্রতীক উর পর্বে কড়া সমালোচনার মুখে CPM, লাল-পার্টির অন্দরে বিদ্রোহ অব্যাহত - Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news - 24 Ghanta Bangla News
Home

West Bengal News Today Live: প্রতীক উর পর্বে কড়া সমালোচনার মুখে CPM, লাল-পার্টির অন্দরে বিদ্রোহ অব্যাহত – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news

Spread the love

19 Feb 2026 11:14 AM (IST)

CPIM: কবুল না তালাক! প্রতীক প্রশ্নে TV9-কে কলার খসা দেখালেন সেলিম

সিপিএম ছাড়ার পর কি তৃণমূলে যোগ দেবেন প্রতীক উর রহমান? জল্পনার মধ্যেই ফের ক্ষোভ উগরে দিয়েছেন দলের উচ্চতর নেতৃত্বের উপর।

একহাত নিয়েছেন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও। প্রতীক উরের সাফ কথা, “সিপিএমের কেউ কথা বলা বা কথা শোনার জায়গায় নেই। রাজ্য সম্পাদক হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করতে পারেন তাতে কোনও সমস্যা নেই! কিন্তু আমার সঙ্গে মুখোমুখি কথা বলতে পারছেন না!”

বিস্তারিত পড়ুন: CPIM: কবুল না তালাক! প্রতীক প্রশ্নে TV9-কে কলার খসা দেখালেন সেলিম

19 Feb 2026 11:12 AM (IST)

Pratik Ur Rahman: তৃণমূলে গিয়ে কী করবেন প্রতীক-উর? কী জানালেন ঘনিষ্ঠ মহলে?

আগে শোনা গিয়েছিল চলতি মাসের ২০ তারিখের পরই তৃণমূলে যোগ দিতে পারেন সিপিমের বিদ্রোহী প্রতীক উর।

এমনকী আমতলার সভায় অভিষেকের হাত ধরে তাঁর যোগদান হতে পারে বলেও খবর ছিল। এবার কি সেই খবরই সত্যি হতে চলেছে? প্রতীক উররের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর অন্তত তেমনটাই। তাঁর মগরাহাটে প্রার্থী হাওয়া নিয়ে জল্পনা ক্রমেই তীব্র হয়েছিল।

তবে সেই জল্পনায় প্রতীক উর নিজেই ঢেলেছেন। সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে প্রতীক উর জানিয়েছেন, মগরাহাটের প্রার্থী পদের জন্য তৃণমূলের কাছে কোনও দাবি তিনি রাখেননি। তিনি শুধু চেয়েছেন সম্মান।

বিস্তারিত পড়ুন: Pratik Ur Rahman: তৃণমূলে গিয়ে কী করবেন প্রতীক-উর? কী জানালেন ঘনিষ্ঠ মহলে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *