PM Modi at AI Summit: 'AI-র জন্য শুধু ডেটা পয়েন্ট নয় মানুষ', ভবিষ্যৎ দর্শালেন প্রধানমন্ত্রী মোদী - Bengali News | PM Narendra Modi Attend India AI Impact Summit 2026, Talks About Future of Artificial Intelligence - 24 Ghanta Bangla News
Home

PM Modi at AI Summit: ‘AI-র জন্য শুধু ডেটা পয়েন্ট নয় মানুষ’, ভবিষ্যৎ দর্শালেন প্রধানমন্ত্রী মোদী – Bengali News | PM Narendra Modi Attend India AI Impact Summit 2026, Talks About Future of Artificial Intelligence

AI সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: ANI

নয়া দিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে সম্মেলন। ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট ২০২৬-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআই সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ থেকে শুরু করে বিল গেটস, গুগলের সিইও সুন্দর পিচাই, ওপেনএআই-র প্রতিষ্ঠাতা স্যাম অল্টম্যান সহ একাধিক কৃত্রিম মেধার সঙ্গে যুক্ত সংস্থার সিইও-রা।

ছয় দিনের এই সামিট শুরু হয়েছে সোমবার থেকে। আজ, বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হল। এই সম্মেলনের থিম রাখা হয়েছে “সর্বজন হিতয়, সর্বজন সুখয়”। এই নিয়ে চতুর্থবার এই আন্তর্জাতিক এআই সামিট হচ্ছে। এর আগে ২০২৩ সালে ব্রিটেনে, ২০২৪ সালে দক্ষিণ কোরিয়ায় ও ২০২৫ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হয় এই সামিট। এটা বিশ্বের সবথেকে বড় এআই সামিট হতে চলেছে। ৫০০-রও বেশি গ্লোবাল এআই লিডার উপস্থিত হয়েছেন।

এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত মণ্ডপমে এআই সামিটের অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন-

  1. এআই-র জন্য মানুষ যাতে শুধু ডেটা পয়েন্ট বা কাঁচামাল সরবরাহকারী না হয়ে থাকেন, তার জন্য এআই-কে অন্তর্ভু্ক্ত করতে হবে। জিপিএস আমাদের রাস্তার পরামর্শ দেয়, কিন্তু কোন পথে যাব, তা নিজেদেরই নির্ধারণ করতে হয়। স্বচ্ছতা, জাতীয় নিরাপত্তা রক্ষা, অন্তর্ভুক্তিমূলক ও বৈধ হোক এআই-এটাই সরকারের ভিশন।
  2. সবথেকে সফল উদাহরণ হল পরমাণু শক্তি। এআই-ও পরিবর্তনে সক্ষম ক্ষমতা। এআই-কে মেশিন কেন্দ্রিক থেকে মানব কেন্দ্রিক করাই এই সামিটের মূল লক্ষ্য।
  3. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে প্রভাব দেখছি, তা সবে শুরু। মেশিনকে ইন্টেলিজেন্ট করছে, মানুষের ক্ষমতা ও সামর্থ্য বৃদ্ধি করছে। আগে প্রুযুক্তির প্রভাব দেখতে ১০ বছর অপেক্ষা করতে হত। তা এখন হয় না। আগামী প্রজন্মের হাতে এআই কী ভূমিকা পালন করবে, তা নির্ধারণ করা হচ্ছে।
  4. বিশ্বের ১০০-রও বেশি দেশের প্রতিনিধিরা এসেছেন, সকলকে ধন্যবাদ। আজ ভারত কৃত্রিম বুদ্ধিমত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। এতে যুব প্রজন্মের যে অংশগ্রহণ দেখেছি, তা বলে বোঝানো যাবে না। নতুন প্রজন্ম যেভাবে এআই-কে গ্রহণ করছে, ব্যবহার করছে, তা অভূতপূর্ব। কৃষি, নিরাপত্তা থেকে শুরু করে বিশেষভাবে সক্ষমদের সাহায্যের জন্য নানা জিনিস, যা এখানে প্রকাশিত করা হয়েছে, সবই মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *