NRS Hospital: NRS হাসপাতালে চোরের উৎপাত, পুলিশকে বললেও ধরছে না চোর? তুমুল হইচই – Bengali News | Thieves attack NRS Hospital police not Arrest any one said by patient party
কলকাতা: ফের সরকারি হাসপাতালে চুরির অভিযোগ। এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ রোগীর পরিবারের লোকজনের। নিরাপত্তাহীনতায় ভুগছেন রোগীর পরিজনরা। এবারের ঘটনাস্থল কলকাতার এনআরএস (NRS) হাসপাতাল। জানা গিয়েছে, রাত্রি ৯টা নাগাদ এক মহিলা চোরকে ধরে এন্টালি থানার পুলিশের হাতে তুলে দেয় রোগীর পরিবারের লোকজন। রোগীর বাড়ির লোকের অভিযোগ, সেই রাতেই ১১ টা নাগাদ তাঁকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে সেই চোর নাকি হুমকি দিচ্ছে ও হেনস্থা করছে রোগীর বাড়ির লোককে।
এখানেই শেষ নয়, ফেব্রুয়ারির ১৯ তারিখ মধ্যরাতে ২ জন চোরকে আবার ধরেন রোগীর আত্মীয় পরিজন। কিন্তু ইমার্জেন্সিতে থাকা পুলিশ বা সিকিউরিটি গার্ড কেউই নাকি সেভাবে কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ করছে রোগীর পরিজনেরা। সঙ্গে তাঁরা ভয় পাচ্ছেন ও নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের অভিযোগ, হাসপাতালের চত্বরে এভাবে দুষ্কৃতীদের বাড়বাড়ন্ত তাঁদের চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে।সূত্রের খবর, যে দু’জনকে পাকড়াও হয়েছে তাঁদের বিরুদ্ধে এখনো কোনও কেস হয়নি। যদিও বিষয়টি নিয়ে পুলিশ নীরব। এখনও পর্যন্ত এন্টালি থানার পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি
রোগীর পরিবারের এক পরিজন বলেন, “বটুয়া থেকে চুরি হয়েছে। মোবাইল-টাকা সব কিছু। পুলিশ ধরতেই পারছে না চোরকে।” আর একজন বলেন, “আমার ভাই এখানে ভর্তি রয়েছেন। একটা ছেলেকে দেখছি হাসপাতালে কাছে ঘোরাঘুরি করছে। সেই ছেলেটা ফোন চুরি করছে। পুলিশ ধরতেও পারেনি।”