শেষের কবিতা! বাজেটের শেষে মমতার কবিতা পাঠ চন্দ্রিমার, ‘জাগবে যৌবন নতুন সুরে….’, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

শেষের কবিতা! বাজেটের শেষে মমতার কবিতা পাঠ চন্দ্রিমার, ‘জাগবে যৌবন নতুন সুরে….’, বাংলার মুখ

মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা পাঠ করে বাজেট ভাষণ শেষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বিকেলে বিধানসভায় বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত)। আগামী অর্থবর্ষে (২০২৫-২৬ অর্থবর্ষ) রাজ্য সরকারের কী কী পরিকল্পনা, কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে, কোন নয়া প্রকল্প শুরু করা হচ্ছে, রাজ্য সরকার কী কী সাফল্য পেয়েছে, সেটা তুলে ধরেন। বিস্তারিতভাবে পুরোটা জানান। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেখা একটা কবিতা পড়ে বাজেট ভাষণ শেষ করেন চন্দ্রিমা।

কেন মমতার সেই কবিতা বেছে নিয়েছেন? ব্যাখ্যা চন্দ্রিমার

পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী বলেন, ‘শত প্রতিকৃলতা ও বাধা কাটিয়ে রাজ্যবাসীদের একটি স্বচ্ছ, নিরবিচ্ছিন্ন এবং সুসংহত সামাজিক পরিকাঠামোর মাধ্যমে আকাঙ্খিত জীবনযাপন প্রদানের অঙ্গীকার ফুটে উঠেছে মাননীয়া মুখ্যমন্ত্রীর রচিত একটি কবিতার পংঙক্তিতে….।’ আর তারপর মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পাঠ করেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী। 

মমতা লেখা কবিতা পাঠ চন্দ্রিমার

‘সকল বাধা ছিন্ন করে 

জাগবে যৌবন নতুন সুরে 

বুকের ভাঙা পাঁজর সরিয়ে 

বাংলা জাগবে বিশ্বের ভোরে।

বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে

মুছে যাক দুঃখ বক্ষ পাঁজরে।

ভেঙে যাওয়া পাঁজরকে শক্ত করে 

বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে 

ছুড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি 

দৈনিক স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি।’

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *