West Bengal News Today Live: ফের বঙ্গ সফরে অমিত শাহ, মায়াপুরে হাইভোল্টেজ কর্মসূচি – Bengali News | Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news on February 18
LIVE NEWS & UPDATES
-
18 Feb 2026 11:18 AM (IST)
Amit Shah: সাধু-সন্তদের সঙ্গে বৈঠকে শাহ
- মন্দির দর্শনের পর মায়াপুর ইসকনের পদ্মভবনে সাধু-সন্তদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে শাহের।
- স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য মায়াপুর ইস্কনের প্রসাদের ব্যবস্থাও করা হচ্ছে। ভক্ত-সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারে ফের কলকাতার উদ্দেশ্যে উড়ে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কলকাতা: ফের বঙ্গ সফরে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। যাবেন নদিয়ার ইস্কন মন্দিরে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্ম শতবার্ষিকীতে যোগ দিতে মায়াপুরে আসছেন তিনি। ১৮ই ফেব্রুয়ারি ২টো ১৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে মায়াপুর ইস্কনের অস্থায়ী হেলিপ্যাডে স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার অবতরণ করার কথা। অস্থায়ী হেলিপ্যাড থেকে সড়ক পথে আসবেন ইস্কনের শঙ্খ ভবনে। মায়াপুরে ঘণ্টা দেড়েক থাকার কথা রয়েছে তাঁর।
Published On – Feb 18,2026 11:18 AM