কলকাতা: কোর্টরুমে দাঁড়িয়ে বৃদ্ধ বাবা-মা। ভার্চুয়াল মাধ্যমের স্ক্রিনে দেখা যাচ্ছে তাঁদের কর্পোরেট সংস্থার উচ্চপদে কর্মরত ছেলেকে। না, একই পক্ষ নয়, তাঁরা বাদী-বিবাদী। একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে পৌঁছেছেন হাইকোর্ট পর্যন্ত। ওটিটি প্লাটফর্মের কোনও ওয়েব সিরিজের চিত্রপট নয়, ছবি বুধবার দেখল কলকাতা হাইকোর্ট। আইআইটি, আইআইএম পাস করে কর্পোরেট সংস্থার উঁচু পদে চাকরি করেন ছেলে। বাবা ছিলেন […]