Mamata Banerjee: আইপ্যাক অফিসে তল্লাশিতে রাজনীতির কোনও যোগ নেই, জোরালো দাবি ইডি – Bengali News | There is no political connection in the search at the AIPAC office, ED strongly claims
সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা হলফনামা জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন বলপ্রয়োগ করে ঢোকেন মমতা। বলপ্রয়োগ করেই নথি ছিনিয়ে নেওয়া হয়েছে। পাল্টা হলফনামায় দাবি ইডি-র। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কোনও অভিযান ছিল না। রাজনীতির কোনও যোগ ছিল না। কিন্তু তদন্তের সময় কেন্দ্রীয় এজেন্সির মৌলিক অধিকার খর্ব হয়েছে, এই দাবিও জোরালভাবে করা হয়েছে ইডি-র তরফে। ৮ জানুয়ারি আইপ্যাকের অফিসে হানা দিয়েছিল ইডি। ১৫ জানুয়ারি ইডি-র বিরুদ্ধে পুলিশের দায়ের করা এফআইআরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন মুখ্যমন্ত্রী। তাতেই ইডির দাবি খারিজ করেন মমতা।