Barrackpore: বলা নেই-কওয়া নেই হঠাৎ প্রাক্তন নৌসেনা কর্মীর পেটে চপার ঢোকাল যুবক - Bengali News | One person Killed a former navy officer in barrackpore - 24 Ghanta Bangla News
Home

Barrackpore: বলা নেই-কওয়া নেই হঠাৎ প্রাক্তন নৌসেনা কর্মীর পেটে চপার ঢোকাল যুবক – Bengali News | One person Killed a former navy officer in barrackpore

Spread the love

ব্যারাকপুরে হাড়হিম ঘটনাImage Credit: Tv9 Bangla

ব্যারাকপুর: মাংস কিনতে গিয়েছিলেন প্রাক্তন নৌ-সেনা কর্মী। কিন্তু সেখানে যে এমন অঘটন ঘটে যাবে তা কেউ বুঝে উঠতে পারেনি। মাংস কিনতে এসে প্রাক্তন নৌ সেনা কর্মীর পেটে মাংস কাটার ছুরির ঢুকিয়ে দিলেন এক মদ্যপ যুবক। হাড়হিম ঘটনাটি ঘটেছে ব্যারকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে।

জানা গিয়েছে, ব্যারাকপুর মোহনপুর মোড়ে মাংস কিনতে এসেছিলেন প্রাক্তন নৌ সেনা কর্মী দীপঙ্কর সরকার (৬০)। তিনি মোহনপুরের একটি দোকান থেকে মাংস কিনছিলেন। সেই সময় হঠাৎই শ্যাম পসোওয়ান নামে বছর পঁচিশের এক যুবক সেখানে আসেন। কোনও কিছু বুঝে ওঠার আগেই মাংস কাটার যে চপার রাখা ছিল সেই চপার পেটে ঢুকিয়ে দেয় অভিযুক্ত বলে অভিযোগ। রীতিমতো পেটের একটি অংশ বাইরে বেরিয়ে আসে ওই বৃদ্ধের। এরপরই তাঁকে ব্যারাকপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে মোহনপুর থানার পুলিশ।

অভিযুক্তের মা শান্তি দেবী বলেন, “ছেলের মাঝে-মাঝে মাথাটা খারাপ হয়ে যায়। ওকে সুস্থ করে নিয়ে এসেছিলাম। পাঁচ থেকে ছ’দিন বাদে মাথা খারাপ হয়েছিল। সাইকেল করে যেত আবার চলে আসতে। কখন যে মাংসের দোকানে ঢুকে কোথায় কাকে মেরেছে বলতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *