Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এখানে শ্রী চৈতন্যের ভক্ত হিসাবে এসেছি: অমিত শাহ - Bengali News | Amit Shah visit Nadia and Mayapur - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: স্বরাষ্ট্রমন্ত্রী নয়, এখানে শ্রী চৈতন্যের ভক্ত হিসাবে এসেছি: অমিত শাহ – Bengali News | Amit Shah visit Nadia and Mayapur

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছেন নদিয়ায়। মায়াপুরে গিয়েছেন তিনি। ভোটের আগে তাঁর এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। আজ তিনি কী কী বললেন এক নজরে…

সর্বশেষ তথ্য উপরে

  1. অমিত শাহ: ভক্তি সিদ্ধান্ত স্বামী জন্ম থেকে ব্রাহ্মণ ছিলেন না। বৈরাগ্য হল- খারাপ জিনিস দূর করে ভক্তি শ্রীকৃষ্ণের পায়ে অর্পণ করা।
  2. অমিত শাহ: আমি আমার জীবনে অনেক বড় বড় ধর্ম পুরুষের সঙ্গে সাক্ষাৎ করেছি। তবে আমদাবাদের একজন সাধু বলেছিলেন, উনি আমার সেবক। এই ভাবনা মনে থাকলে ঈশ্বর দূরে থাকে না। ভক্তি সিদ্ধান্ত স্বামীকে বলব, আপনিই যথার্থই একজন গুরু।
  3. অমিত শাহ: আধুনিকতা ধর্মের শত্রু নয়। শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি অচল, তাঁর প্রতি শ্রদ্ধা অটুট তখনই সব বাধা পেরিয়ে যাওয়া যায়।
  4. অমিত শাহ: চৈতন্যদেব ভক্তি আন্দোলনের সূচনা করেছিলেন। গোটা বিশ্বে এই আন্দোলন ছড়িয়েছিলেন। একটা গোটা জীবন শ্রীকৃষ্ণকে দিয়ে দেওয়া যথেষ্ঠ কঠিন বিষয়। এখানে এসে চেতনা জাগ্রত করার সুযোগ পেলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *