ভিভ রিচার্ডস ছেড়ে যেতেই প্রেম ছাড়াই কেন অন্য পুরুষকে বিয়ে করেছিলেন নীনা গুপ্তা? - Bengali News | Neena gupta reveals why she married vivek mehra without love - 24 Ghanta Bangla News
Home

ভিভ রিচার্ডস ছেড়ে যেতেই প্রেম ছাড়াই কেন অন্য পুরুষকে বিয়ে করেছিলেন নীনা গুপ্তা? – Bengali News | Neena gupta reveals why she married vivek mehra without love

প্রেম নাকি সামাজিক বাধ্যবাধকতা? চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে নিজের বিয়ে নিয়ে এবার মুখ খুললেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। সাংবাদিক শুভঙ্কর মিশ্রকে দেওয়া একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে নীনা স্পষ্ট জানিয়েছেন, তাঁদের বিয়ে রোমান্স বা ভালোবাসার চেয়ে পরিস্থিতির চাপে এবং সামাজিক প্রয়োজনেই বেশি হয়েছিল।

সাক্ষাৎকারে যখন তাঁকে প্রশ্ন করা হয়, তিনি কি ভালোবেসে বিয়ে করেছিলেন? উত্তরে নীনা সোজাসাপ্টা জানান, “এটা খুব কঠিন প্রশ্ন। আমি ভালোবাসা বুঝি না। আমি শুধু আমার সন্তানের প্রতি যে ভালোবাসা, সেটাই বুঝি। বাকি আর কিছু আমার মাথায় ঢোকে না।”

কেন তিনি বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে অভিনেত্রী বলেন, “খুব প্রয়োজন ছিল। সমাজে থাকতে গেলে সমাজের কিছু নিয়ম মেনে চলতে হয়। আমি নিজের জীবন দিয়ে এটা শিখেছি।” তিনি আরও যোগ করেন, “আমি যখন কোথাও যেতাম, লোকে আমায় অদ্ভুত দৃষ্টিতে দেখত। আমি খুব অস্বস্তি বোধ করতাম। বিয়ে করে নিলে সব ঠিক হয়ে যায়। এটা অত্যন্ত দুঃখজনক বাস্তব, কিন্তু সত্যি।” তবে তিনি এও সতর্ক করেছেন যে, সমাজের ভয়ে যার তাঁকে বিয়ে করা ঠিক নয়।

প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে তাঁর সম্পর্কের কথা কারও অজানা নয়। সিঙ্গল মাদার হিসেবে মেয়ে মাসাবাকে বড় করেছেন তিনি। ভিভকে কেন বিয়ে করেননি? নীনা জানান, “তিনি আগে থেকেই বিবাহিত ছিলেন। এছাড়া আমাদের বিয়েটা অবাস্তব ছিল। কারণ হয় আমাকে কাজ ছাড়তে হতো, না হয় তাঁকে কেরিয়ার ছাড়তে হতো।” পুরনো দিনের কথা মনে করে তিনি বলেন, “সে সময় আমি ভালোবাসায় অন্ধ ছিলাম, তাই সন্তান নেওয়ার সিদ্ধান্তটা আমারই ছিল।”  বর্তমানে বিবেক মেহরা থাকেন দিল্লিতে এবং নীনা তাঁর কাজের সূত্রে মুম্বইয়ে। দীর্ঘ দূরত্বের এই বৈবাহিক জীবন নিয়ে এখন বেশ শান্তিতেই আছেন ‘বধাই হো’ অভিনেত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *