Kolkata: খাস কলকাতায় বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যক্তি - Bengali News | Minor girl allegedly physically harassed by man in Kasba, arrested - 24 Ghanta Bangla News
Home

Kolkata: খাস কলকাতায় বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ব্যক্তি – Bengali News | Minor girl allegedly physically harassed by man in Kasba, arrested

Spread the love

কলকাতা: নৃশংস। খাস কলকাতায় নাবালিকাকে জোর করে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়েছে কসবা এলাকায়। ধৃত ব্যক্তিকে সোমবার আলিপুর আদালতে তোলা হয়।

জানা গিয়েছে, সাত বছরের ওই নাবালিকা ও অভিযুক্তের বাড়ি পাশাপাশি। গতকাল সন্ধের পর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে নিজের বাড়িতে জোর করে নিয়ে যায় বছর চুয়াল্লিশের ওই ব্যক্তি। নাবালিকাকে যৌন নির্যাতন করে বলে অভিযোগ। বিষয়টি বুঝতে পেরে আশপাশের বাসিন্দারা অভিযুক্তকে ধরে ফেলে। তাঁকে মারধর করা হয়।

কসবা থানায় ওই ব্য়ক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতকে এদিন আলিপুর আদালতে তোলা হয়েছে। তাঁকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।

ধৃত ব্যক্তি এর আগেও ওই নাবালিকার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় তারা। নাবালিকার পরিবারের সঙ্গেও পুলিশ কথা বলতে চায়। যেহেতু ধৃত ব্যক্তি ওই নাবালিকার প্রতিবেশী, ফলে ধৃতের আচরণে এর আগে কোনওরকম সন্দেহজনক কিছু মনে হয়েছিল কি না নাবালিকার পরিবারের, তা খতিয়ে দেখতে চায় পুলিশ। শুধু ওই নাবালিকা, নাকি ধৃত ব্যক্তি এর আগে আরও কাউকে যৌন নির্যাতন করেছেন কি না, তাও তদন্ত করে দেখবে। তবে খাস কলকাতায় সাত বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *