৫৮৫ কোটি খরচ করে আমুল বদলে যাচ্ছে কলকাতা মেট্রো – Bengali News | 500 crore to be spent by Kolkata Metro for cooling system
৫৮৫ কোটি টাকায় আমুল সংস্কারের কাজ শুরু হচ্ছে মেট্রোর ব্লু লাইনে। সুড়ঙ্গের বাতাস ঠাণ্ডা করা যন্ত্রগুলোর মধ্যে বেশিরভাগই অকেজো হওয়ার পথে। এই অবস্থায় সেগুলি সংস্কারের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো। সমস্যা শুরু হয়েছে অনেকদিন আগে থেকেই। টানেল ভেন্টিলেশন সিস্টেম (টিভিএস) এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম (ইসিএস) উন্নত করার কাজ অবশেষে শুরু হল। ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। টানেল ভেন্টিলেশন সিস্টেম (টিভিএস) এবং এনভায়রনমেন্ট কন্ট্রোল সিস্টেম (ইসিএস) উন্নত করার কাজ অবশেষে শুরু হল। ৫৮৫ কোটি টাকা ব্যয়ে আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।