ভাগ্যশ্রীর মতো ঝকঝকে হয়ে উঠতে চান? রইল অভিনেত্রীর সিক্রেট টিপস - Bengali News | Bhagyashree talks about the power of a good warm up - 24 Ghanta Bangla News
Home

ভাগ্যশ্রীর মতো ঝকঝকে হয়ে উঠতে চান? রইল অভিনেত্রীর সিক্রেট টিপস – Bengali News | Bhagyashree talks about the power of a good warm up

Spread the love

এক সময় রূপালি পর্দায় সরল হাসি আর সাবলীল অভিনয়ে দর্শকের মন জয় করেছিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী। ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবির মাধ্যমে দর্শক মহলে পরিচিত হন। এর পর তিনি বহু হিন্দি, তামিল, কান্নাড়া, মারাঠি, ভোজপুরি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এত বছর পরেও নিজের সৌন্দর্য ঠিক আগের মতই অটুট রেখেছেন তিনি। তাঁকে দেখলেই বোঝা যায়, নিয়ম আর যত্নের মধ্যে দিয়েই দিন কাটে তাঁর। জানেন কিভাবে নিজের সৌন্দর্য ধরে রেখেছেন তিনি? রহস্যটা কী?

অভিনেত্রীর মতে শরীরচর্চা শুরু করার আগে সঠিক ওয়ার্ম-আপ অতি জরুরি। তাঁর কথায়, ভালো কার্ডিও ওয়ার্ম-আপ শরীরের বিপাকক্রিয়া বাড়িয়ে দেয়। ফলে শরীর দ্রুত শক্তি ব্যবহার করতে পারে। এতে শুধু ঘাম ঝরে না, মনও সতেজ হয়। মনোযোগ বাড়ে, শরীরের ভারসাম্য উন্নত হয়, নমনীয়তা বাড়ে। তাঁর মতে, নিজের শরীরকে নতুন ছন্দে ফেরাতে চাইলে শুরুটা হোক ঠিকঠাক প্রস্তুতি দিয়ে। কিক-ভিত্তিক কার্ডিও অনুশীলন ই তাঁর সৌন্দর্যের মূল মন্ত্র।

এই ধরনের কিক-ভিত্তিক কার্ডিও অনুশীলন নিয়ে তাঁর প্রশিক্ষক সুমায়া দালমিয়া জানিয়েছেন, এতে মূলত নিতম্ব ও পায়ের পেশি সক্রিয় হয়। পাশাপাশি হার্ট ও ফুসফুসও সচল হয়। রক্তসঞ্চালন বাড়ে, শরীরে স্বাভাবিক শক্তি ফিরে আসে। নিয়মিত এই ধরণের ওয়ার্ম আপ করলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং জয়েন্ট ভালো থাকে। ফলে দৈনন্দিন চলাফেরাও হয়ে ওঠে আরও স্বচ্ছন্দ।

তবে বিশেষজ্ঞদের মতে, শুধু দু-এক মিনিট দৌড়ালেই হয় না। এক সাক্ষাৎকারে ফিটনেস বিশেষজ্ঞ সাধনা সিং বলেন, কার্ডিও শরীরের তাপমাত্রা বাড়ালেও শরীরের পেশি ও স্নায়ুতন্ত্রকে আলাদা করে প্রস্তুত করা জরুরি। নইলে ভারী বা জটিল অনুশীলন করতে গেলে চোট লাগার আশঙ্কা থাকে। আপনি কী ব্যায়াম করছেন তার ওপর নির্ভর করবে ওয়ার্ম-আপ। ওয়ার্ম-আপ করলে পেশিতে রক্তপ্রবাহ বাড়ে, জয়েন্ট নরম হয়। তবে ব্যায়াম হোক বা ওয়ার্ম আপ, শুরু করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *