T20 World Cup: টি-টোয়েনটি বিশ্বকাপে বড় ধাক্কা জিম্বাবোয়ের, চোটে ছিটকে গেলেন ব্রেন্ডন টেলর - Bengali News | English translation t20 world cup major setback for zimbabwe as brendan taylor is ruled out due to injury - 24 Ghanta Bangla News
Home

T20 World Cup: টি-টোয়েনটি বিশ্বকাপে বড় ধাক্কা জিম্বাবোয়ের, চোটে ছিটকে গেলেন ব্রেন্ডন টেলর – Bengali News | English translation t20 world cup major setback for zimbabwe as brendan taylor is ruled out due to injury

Spread the love

কলকাতা: চলতি বিশ্বকাপে বড়সড় ধাক্কা খেল জিম্বাবোয়ে। দলের নির্ভরযোগ্য উইকেটকিপার ও ব্যাটার ব্রেন্ডন টেলরের চোটের কারণে বাকি টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। বিশ্বকাপের মতো মঞ্চে এমন একজন ক্রিকেটারের না থাকাটা নিঃসন্দেহে জিম্বাবোয়ের জন্য বড় ক্ষতি। গত ৯ ফেব্রুয়ারি ওমানের বিরুদ্ধে ম্যাচে চোট পান টেলর। সেই ম্যাচটি আট উইকেটে জয় পেলেও রান নেওয়ার সময় অস্বস্তি দেখা যায় তাঁর। শেষ পর্যন্ত ৩০ বলে ৩১ রান করে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। আর সেই চোটই তাঁকে বিশ্বকাপ থেকে ছিটকে দিল।

অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছে জিম্বাবোয়ে। ১৯ বছর পর বিশ্বকাপের মঞ্চে এমনটা করে দেখাল জিম্বাবোয়ে। নতুন প্রজন্মের হাত ধরে ফের উত্থান হচ্ছে জিম্বাবোয়ে টিমের। অজিদের বিরুদ্ধে ম্যাচের আগে ব্রেন্ডনের ছিটকে যাওয়ার খবর জানিয়েছেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা। তিনি বলেন, “ব্রেন্ডন টেলর চোট পেয়েছে। তাই এই ম্য়াচে ওকে পাওয়া যাবে না।” ব্রেন্ডন হ্য়ামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। তাই দল তাঁকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ। ব্রেন্ডন দেশের হয়ে ৩৬টি টেস্ট, ২০৭টি ওয়ান ডে এবং ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর অভিজ্ঞতা দলের জন্য বড় ভরসা ছিল। তবে বয়স বাড়ায় তাঁর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠছিল। শেষ পাঁচটি টি-টোয়েন্টি ইনিংসের মধ্যে তিনবারই তিনি চোটের কারণে খেলেননি। যা বিশ্বকাপের আগে চিন্তারই কারণ ছিল।

ব্রেন্ডন না খেলায় জিম্বাবোয়ের ব্যাটিংয়ে শূন্য়তা তৈরি হবে। বিশেষ করে চাপের মুখে ম্য়াচ সামলানোর মতো ব্য়াটারের। ব্রেন্ডনের না-থাকা জিম্বাবোয়ের সামনে কঠিন চ্যালেঞ্জ। শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করতে হলে নতুনদেরই দায়িত্ব নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *