IPL 2026: যশস্বী জয়সওয়াল নয়, আইপিএলে রাজস্থানের নতুন ক্যাপ্টেন রিয়ান পরাগ - Bengali News | Ipl 2026 not yashasvi jaiswal riyan parag named rajasthans new captain in the ipl - 24 Ghanta Bangla News
Home

IPL 2026: যশস্বী জয়সওয়াল নয়, আইপিএলে রাজস্থানের নতুন ক্যাপ্টেন রিয়ান পরাগ – Bengali News | Ipl 2026 not yashasvi jaiswal riyan parag named rajasthans new captain in the ipl

Spread the love

কলকাতা: আইপিএলের নতুন মরসুমে নামার আগে নতুন ক্যাপ্টেন ঘোষণা রাজস্থান রয়্যালসের। সঞ্জু স্য়ামসন দল ছেড়ে চলে গিয়েছেন চেন্নাই সুপার কিংসে। তাঁর বদলে রাজস্থানের নতুন ক্যাপ্টেন কে হবেন, তা নিয়ে ছিল চর্চা। রাজস্থান নতুন অধিনায়ক করতে চলেছে রিয়ান পরাগকে। যদিও দৌড়ে ছিলেন যশস্বী জয়সওয়াল। শোনা যাচ্ছিল ধ্রুব জুরেল এবং রবীন্দ্র জাডেজার নামও। কিন্তু শেষ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি ভরসা রেখেছে রিয়ান পরাগের উপর। একটি রিপোর্ট অনুযায়ী, প্রধান কোচ কুমার সঙ্গকারাই দলের নতুন অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন পরাগকে।

রাজস্থান রয়্যালস দীর্ঘদিন আইপিএল পায়নি। আগামী মরসুমে খেতাব মুঠোয় নিতে চাইছেন সঙ্গকারা। ২০২৫ আইপিএলে হতাশাজনক পারফরম্যান্সের পর প্রধান কোচের রাহুল দ্রাবিড় সরে দাঁড়ান। ১৪টি ম্যাচে মাত্র ৪টি জয় এসেছিল। যে কারণে দ্রাবিড় আর কোচিং করাতে চাননি। সঙ্গকারা কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রদবদল দেখা গিয়েছে। ২০১৯ সাল থেকে রাজস্থান রয়্যালসে রয়েছেন পরাগ। প্রথম দিকে ধারাবাহিকতার কম থাকলেও ফ্র্যাঞ্চাইজি কখনও তাঁর উপর আস্থা হারায়নি। ২০২৪ মরসুমে ব্যাট হাতে দুরন্ত ফর্মে ছিলেন রিয়ান। ৫৭৩ রান করেন, স্ট্রাইক রেট প্রায় ১৫০। যা তাঁকে জাতীয় দলে পৌঁছে দেয়।

মোট ৮৪টি আইপিএলে রাজস্থানের হয়ে ১,৫৬৬ রান ও সাতটি উইকেট নিয়েছে রিয়ান। নেতৃত্বের অভিজ্ঞতাও একেবারে নতুন নয় তাঁর কাছে। গত মরসুমে সঞ্জু স্যামসন চোট পাওয়ায় আটটি ম্যাচে নেতৃত্ব দেন রিয়ান। ফলাফল খুব একটা ভালো না হলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছিলেন তিনি। বিশেষ করে ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৯৫ রান। সব মিলিয়ে এই ক্রিকেটারের নেতৃত্বে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট। আইপিএল ২০০৮এর পর আবারও ট্রফি জয়ের স্বপ্ন রিয়ান পরাগের কাঁধেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *