BJP Leader Chandan Mondal: ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে, এসেই বিস্ফোরক মন্তব্য - Bengali News | Maina's powerful BJP leader Chandan Mandal joins Trinamool, makes explosive comments - 24 Ghanta Bangla News
Home

BJP Leader Chandan Mondal: ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের যোগ দিলেন তৃণমূলে, এসেই বিস্ফোরক মন্তব্য – Bengali News | Maina’s powerful BJP leader Chandan Mandal joins Trinamool, makes explosive comments

Spread the love

ময়নার দাপুটে বিজেপি নেতা চন্দন মণ্ডলের শাসকদলে যোগ। কিন্তু তৃণমূলে এসেই চরম বিড়ম্বনায় ফেললেন তৃণমূলকেই। বিস্ফোরক অভিযোগ করলেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে। সাফ বললেন, “যাঁদের টাকা বন্ধ হয়ে গিয়েছিল তাঁরা খুবই কষ্টের মধ্যে ছিল। আমি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখেছিলাম। তিনি আশ্বাস দেন প্রকল্পের টাকা দ্রুত গতিতে আমাদের মায়েরা পাবে। অনেকেই টাকা পেয়েছে। কিন্তু এখনও ৫ থেকে ৬ মাসের টাকা বাকি আছে।” এ নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে চাপানউতোর। এরইমধ্যে চন্দ্রিমা ভট্টাচার্যেরও বলছেন, এর মধ্যে রাজনীতির কোনও বিষয়ই নেই। এই প্রকল্পে যে বিজেপি বা তৃণমূলের মধ্যে কোনও ভাগাভাগি নেই সেটা গোটা বাংলা বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *