ব্রেকআপ নিয়ে মুখ খুললেন শানায়া কাপুর, কেন এল অনন্যা পাণ্ডের নাম? – Bengali News | Shanaya Kapoor Opens Up About Ex Boyfriend’s Cheating, Says He Was Talking To 5 Women
বলিউডের পর্দায় অভিষেক না হলেও লাইমলাইটে থাকেন সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। সম্প্রতি এক খোলামেলা আড্ডায় নিজের জীবনের এক তিক্ত অভিজ্ঞতার কথা ভাগ করলেন তিনি। জানালেন, তাঁর এক প্রাক্তন প্রেমিক একসঙ্গে পাঁচজন মেয়ের সঙ্গে কথা বলতেন! আর সেই সময় তাঁর পাশে ছিলেন অনন্যা পান্ডে।
শানায়া জানান, প্রথমদিকে তিনি কিছুই বুঝতে পারেননি। সম্পর্কের শুরুতে সব কিছুই স্বাভাবিক ছিল। কিন্তু ধীরে ধীরে আচরণে বদল চোখে পড়তে শুরু করে। ফোন লুকিয়ে রাখা, হঠাৎ করে চুপচাপ হয়ে যাওয়া এসব বিষয় সন্দেহ জাগে শানায়ার মনে। পরে জানতে পারেন, তিনি একা নন, আরও চারজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তাঁর প্রাক্তন প্রেমিক!
এই কঠিন সময়ে পাশে ছিলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু অনন্যা পান্ডে। শানায়ার কথায়, যখন তিনি পুরো বিষয়টা অনন্যাকে জানান, তখন অনন্যা অবাক হয়ে যান। তাঁর প্রতি অনন্যার স্পষ্ট বার্তা ছিল—“এভাবে কাউকে ট্রিট করা যায় না।” অনন্যা নাকি তখনই তাঁকে শক্ত হতে বলেন এবং এমন সম্পর্কে না থাকার পরামর্শ দেন।
শানায়া বলেন, “ওর সঙ্গে কথা বলে আমি বুঝেছিলাম, আমি ভুল করছি না। ভুলটা ও-ই করেছে।” বন্ধুর এই সমর্থন তাঁকে মানসিকভাবে অনেকটাই সামলে উঠতে সাহায্য করেছে বলে জানিয়েছেন তিনি।
তাঁর মতে, সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, বিশ্বাসও সমান জরুরি। একবার সেই বিশ্বাস ভেঙে গেলে আর কিছুই করা যায়না। তিনি আরও জানান, এই অভিজ্ঞতা তাঁকে অনেক পরিণত করেছে। এখন তিনি সম্পর্কে ঢোকার আগে অনেক বেশি সতর্ক।
শানায়া মনে করেন, নিজের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি কথা বললে অনেক মেয়ে সাহস পাবে। সম্পর্কের নামে প্রতারণা মেনে নেওয়া উচিত নয় তাই নিজের সঙ্গে ঘটে যাওয়া নির্মম ঘটনা ভাগ করে নিয়েছেন তিনি। আর বিপদের সময় অনন্যার বন্ধুর পাশে থাকার গল্প শুনে বেশ খুশি অভিনেত্রীর ভক্তরা।