IPL ফাইনাল দেখতে এ বার ভারতে আসছেন মহসিন নকভি?
ICC-র পরবর্তী বোর্ড মিটিংয়ের আগে সবচেয়ে বেশি আলোচনা চলছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে নিয়ে। ২০২৬ সালের IPL ফাইনালের সপ্তাহেই আমেদাবাদে ICC-র বোর্ড মিটিং হওয়ার কথা। পাকিস্তানের সংবাদমাধ্যমের দাবি, IPL ফাইনালে উপস্থিত থাকার জন্য মহসিন নকভিকে সরকারি ভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের কারণে নকভি ভারতে আসবেন কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে বিষয়টি নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।